রনির মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গনে ছাত্রলীগ

ctgbarta24.com
Share

মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার, ১২ মে ২০১৬

রনির মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গনে ছাত্রলীগ

রনির মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গনে ছাত্রলীগ

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে গ্রেফতার হওয়া মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনির মুক্তির দাবিতে আবারো উত্তাল হয়ে উঠেছে আদালত প্রাঙ্গণ। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে মহানগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগ।

রনির মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গনে ছাত্রলীগ

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রথমে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অবস্থান কর্মসূচি শুরু করে। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে একাত্মতা পোষণ করে মহানগরসহ উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগ। এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের রনির মুক্তির স্লোগানে স্লোগানে আদালত পাড়া প্রকম্পিত হয়ে উঠে।

অবস্থান কর্মসূচিতে বক্তরা বলেন, ‘রনি ষড়যন্ত্রের শিকার। একটি বিশেষ মহল তার নিয়মতান্ত্রিক রাজনীতি ধ্বংস করতেই রনিকে নিয়ে এ নাটক। আমরা অনেক ধৈর্য্য ধরেছি, অবিলম্বে রনির মুক্তি দিতে হবে নতুবা কর্মসূচি দিয়ে পুরো চট্টগ্রাম অচল করে দেয়া হবে।’

রনির মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গনে ছাত্রলীগ

এসময় উপস্থিত ছিলেন মহানগর সভাপতি ইমরান আহমেদ ইমু, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের জিএস আরশাদুল আলম বাচ্চু, নগর সহ-সভাপতি ইয়াসিন আরাফাত কচি, দস্তগীর, সাইফুদ্দিন মানিক, জয়নাল উদ্দিন জাহিদ, উপ সম্পাদক এম আর হৃদয়, চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, জাবেদুল ইসলাম জিকু, জাহাঙ্গির রেজা, হাজি মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন, ফখরুজজ্জামান আল ফয়সাল, আনোয়ার হোসেন পলাশ, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রেজাউল হক রুবেল, কাউসার ফেরদৌস ফুয়াদ, আল আমিন রিমন, এনামুল হক আরাফাত, আব্দুল হান্নান সাব্বির, সুমন, সানি, শরীফ, সায়নসহ প্রমুখ।

গত রোববার থেকে নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রনির মুক্তি দাবি করে চট্টগ্রামের জেলা প্রশাসক থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষজন ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ইতিবাচক মন্তব্য করে যাচ্ছেন। শনিবার রাত থেকে তার সহকর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন রনির মুক্তির দাবিতে।

রনির-মুক্তির-দাবিতে-আদালতে-ছাত্রলীগ

উল্লেখ্য, হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে ভোটগ্রহণ চলাকালে প্রভাব বিস্তারের অভিযোগে শনিবার দুপুরে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল কেন্দ্রের বাইরে থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ নেতৃত্বে অভিযান চালিয়ে নগর ছাত্রলীগের সাধারন সম্পাদক নূরুল আজিম রনিকে আটক করে। পরে তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার ভোরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করেছে হাটহাজারী থানা পুলিশ।

এদিকে নূরুল আজিম রনি অস্থায়ীভাবে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি চেয়েছেন। গতকাল থানা হাজতে থেকেই সিটিজিবার্তা২৪ডটকমকে এ কথা জানান তিনি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

রাস্ট্রদোহ মামলায় ফাঁসছেন বিএনপির আরো নেতা... নিউজডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১৮ মে ২০১৬ চট্টগ্রাম : ইসরায়েলি এক নেতার সঙ্গে বৈঠক এবং দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সহায়তায় আওয়ামীল...
রনি ভুল করেছে, বললেন মহিউদ্দিন চৌধুরী নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১৮ মে ২০১৬ চট্টগ্রাম : ‘একজন জজ বিচার করে অপরাধীকে শাস্তি দিতে পারে আবার বিচার করে অপরাধীকে মুক্তিও দ...
সিরিয়া সংকট আলোচনা অগ্রগতি হয়েছে : জন কেরি... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম বুধবার, ১৮ মে ২০১৬ আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া সংকট নিয়ে ভিয়েনা আলোচনায় অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্...
ব্যবসায়ী-সরকার মুখোমুখি, ভ্যাট আইনে জটিলতা... অর্থনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১৮ মে ২০১৬ জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর (মূসক) বর্তমানে রাজস্ব আদায়ের অন্যতম প্রধান উৎস। বা...
মানবপাচারের শিকার ২৮ জন ফিরছে কাল নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১৮ মে ২০১৬ কর্মসংস্থানের মাধ্যমে ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় চলত...



Leave a Reply