সারাদেশে বজ্রাঘাতে ৩৫ জনের মৃত্যু

ctgbarta24.com
Share

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

শুক্রবার, ১৩ মে ২০১৬

সারাদেশে বজ্রাঘাতে ৩৫ জনের মৃত্যু

সারাদেশে বজ্রপাতে ৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের সময় বজ্রপাতের বজ্রাঘাতে বৃহস্পতিবার রাত পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর কোনোপাড়া কাঠেরপুল এলাকায় বজ্রপাতে দুই যুবক মারা গেছেন। এসময় আরও এক যুবক আহত হয়েছেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ: মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে বলরাম দাস (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। তিনি নরসিংদীর সদর উপজেলার দোয়ানী গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার নরসিংদী ও আড়াইহাজারের সীমানা এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

বগুড়া: বগুড়ার শেরপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন: উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেতগাড়ী গ্রামের আনোয়ার হোসেন (৪০) ও বেটখৈর গ্রামের ছখিনা খাতুন (৫৫)।

নেত্রকোনা: কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নে বজ্রপাতে রইছ উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

পাবনা: পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানায় পৃথক স্থানে ও চাটমোহরে বজ্রপাতের ঘটনায় ২ স্কুল ছাত্র-ছাত্রীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, উপজেলার আহম্মদপুর ইউনিয়নের দক্ষিণচর গ্রামের মৃত রইছ সরদারের ছেলে শহীদ সর্দার (৫৮), সোনাতলা গ্রামের ইউসুফ সেখ ওরফে এছা সেখ এর ছেলে ও বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র হীরা (১৩) এবং রানীনগর ইউনিয়নর বাঘলপুর গ্রামর ময়েন সরদার (৬৫) এবং তার নাতনী মৃত শিরু সরদারের মেয়ে ও বাঘলপুর উচ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী শিখা খাতুন (১৩)। এছাড়াও জেলার চাটমাহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বাউদকান্দি গ্রামের মল্লিক পাড়ার ইমান প্রামানিকর ছেলে ফজলুর রহমান (৪০) এবং মৃত মহির খানের ছেলে ছকির উদ্দিন (৭০) মারা গেছেন মাঠে গিয়ে বজ্রপাতে।

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন, লালপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে বজ্রপাতে মোবারক হোসেন (৩৫) ও উত্তর লালপুর গ্রামের সাহারা বানুর (৪৮)।

সিরাজগঞ্জ: উল্লাপাড়া ও রায়গঞ্জে বজ্রপাতে মাদরাসা শিক্ষকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন হাসিল উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের আব্দুল লতিফ (৩০), একই উপজেলার বেতুয়া গ্রামের শাহেনূর (২৮), রায়গঞ্জ উপজেলার হাসিল মাদ্রাসার সহকারী শিক্ষক বেতগাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন(৪৫), একউ পজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনূর গ্রামের নূরনবী সরকারের মেয়ে নুপুর খাতুন (৮) ও বৈকন্ঠপুর গ্রামের আজিজুল হকের ছেলে সুলতান মাহমুদ (৩৫)।

সন্ধ্যায় বজ্রপাতে নিহতেরা মাঠে ধান কাটা, গরু আনতে ও আম কুড়াতে গিয়ে তারা বজ্রপাতে মৃত্যুবরণ করেন।

রাজশাহী: রাজশাহীর মোহনপুরে বজ্রপাতে ৪ জন মারা গেছেন ও আরো ৪ জন আহত হয়েছেন। বজ্রপাতে যারা মারা গেছেন তারা হলেন ঘাষিগ্রাম ইউনিয়নের আতা নারায়ণপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (২৮), হাততৈড় গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ (৫০) ও ডাঙ্গাপাড়া গ্রামের শ্রী সৈত চন্দ্র (৩০)।

গাজীপুর: জেলার কাপাসিয়ায় বজ্রপাতে ২জন নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ: বাজিতপুর ও হোসেনপুরে বজ্রপাতে কলেজছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৃথক দু’টি ঘটনা ঘটে। নিহতরা হলো, বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহেরনগর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে স্বপন মিয়া (২০), একই উপজেলার পিরিজপুর ইউনিয়নের কইকুরী গ্রামের আবু বক্করের স্ত্রী রিজিয়া বেগম (৫৬), হোসেনপুর উপজেলায় আড়াইবাড়িয়া গ্রামের রহমত আলীর ছেলে ও হোসেনপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র শরীফুল ইসলাম শুভ (১৮) এবং তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ইশাবশর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী মমতা বেগম (৪৫)।

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের বড় হারজি গ্রামে আজ বিকেলে বজ্রপাতে ইউনুস সিকদার নামে একজন কৃষক নিহত ও আয়েশা বেগম নামে একজন গৃহিনী আহত হয়েছেন।

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রতাপপুর গ্রামে বজ্রপাতে হাবিব মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রতাপপুর গ্রামের পাশের হাওরে এ অপমৃত্যুর ঘটনা ঘটে। নিহত হাবিব ওই গ্রামের শেখ তাজুল মিয়ার ছেলে।

নীলফামারী: জেলার কিশোরগঞ্জ উপজেলায় বজ্রপাতে লাল বিবি (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার মাগুড়া ইউনিয়নের ফুলেরঘাট গ্রামে বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। নিহত লাল বিবি উপজেলার মাগুড়া ফুলেরঘাট গ্রামের আলম হোসেনের স্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আজ দুপুর ১২টার দিকে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। ওই তিনজন হলেন: উপজেলার চরশিবপুর গ্রামের সফিকুল ইসলাম, ইছাপুর গ্রামের সামছুল ইসলাম ও কানাইনগর গ্রামের কবির হোসেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

রাস্ট্রদোহ মামলায় ফাঁসছেন বিএনপির আরো নেতা... নিউজডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১৮ মে ২০১৬ চট্টগ্রাম : ইসরায়েলি এক নেতার সঙ্গে বৈঠক এবং দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সহায়তায় আওয়ামীল...
রনি ভুল করেছে, বললেন মহিউদ্দিন চৌধুরী নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১৮ মে ২০১৬ চট্টগ্রাম : ‘একজন জজ বিচার করে অপরাধীকে শাস্তি দিতে পারে আবার বিচার করে অপরাধীকে মুক্তিও দ...
সিরিয়া সংকট আলোচনা অগ্রগতি হয়েছে : জন কেরি... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম বুধবার, ১৮ মে ২০১৬ আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া সংকট নিয়ে ভিয়েনা আলোচনায় অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্...
ব্যবসায়ী-সরকার মুখোমুখি, ভ্যাট আইনে জটিলতা... অর্থনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১৮ মে ২০১৬ জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর (মূসক) বর্তমানে রাজস্ব আদায়ের অন্যতম প্রধান উৎস। বা...
মানবপাচারের শিকার ২৮ জন ফিরছে কাল নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ১৮ মে ২০১৬ কর্মসংস্থানের মাধ্যমে ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় চলত...



Leave a Reply