১ লাখ ১ হাজার ৭শ’ ৫৮ জন হজে যেতে পারবেন

ctgbarta24.com
Share

মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

hazzডেস্ক সংবাদ : সৌদি সরকারের নির্দেশনা মেনে এ বছর সরকারিভাবে হজযাত্রীর সংখ্যা বাড়িয়ে এবং বেসরকারিভাবে যাত্রীর সংখ্যা কমিয়ে জাতীয় হজনীতি ও প্যাকেজ এর সংশোধনীতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, এ বছর সরকারি ও বেসরকারিভাবে মোট ১ লাখ ১ হাজার ৭শ’ ৫৮ জন হজে যেতে পারবেন।

ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম হচ্ছে হজ পালন। আর এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবের পুণ্যভূমিতে পাড়ি জমান লাখ-লাখ মুসল্লি। যে জন্য সরকারি-বেসরকারি পর্যায়েও নেয়া হয় নানা ব্যবস্থাপনা।

তবে, এবারের হজ ব্যবস্থাপনায় বেশকিছু সংশোধনী এনেছে সরকার। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চলতি বছরের হজ প্যাকেজের সংশোধনী চূড়ান্ত করে মন্ত্রিসভা।

সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, এ বছর সরকারিভাবে হজযাত্রীর সংখ্যা ৫ হাজার বাড়লেও কমেছে বেসরকারি পর্যায়ে। হজ এজেন্সিগুলোর যাত্রী বহনের সংখ্যাতেও আনা হয়েছে পরিবর্তন।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজারের পরিবর্তে ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭শ’ ৫৮ জনসহ মোট ১ লক্ষ ১ হাজার ৭শ’ ৫৮ জন হজযাত্রীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরও জানান, আগে একেকটি হজ এজেন্সি সর্বনিম্ন ৫০ জন হজযাত্রী থাকলে তাদের হজে পাঠাতে পারতো। এখন দেড়শ হজযাত্রী না থাকলে কোনো এজেন্সি হজযাত্রী পাঠাতে পারবে না।

মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, এবারে কোরবানির টাকা ইলেকট্রনিক-পেমেন্টের মাধ্যমে লেনদেন করতে হবে হাজিদের। অন্যান্য সার্ভিসেও অনুসরণ করতে হবে অনলাইন পদ্ধতি।

শফিউল আলম জানান, অনলাইনের মাধ্যমে ব্যাংকে টাকা জমা দিয়ে সেখান থেকে কুপন নিয়ে কোরবানি করতে হবে। ব্যক্তিগতভাবে আর কোরবানি করা যাবে না।

আবাসন, বাড়িভাড়া ও ক্যাটারিং খরচ বাবদ সব অর্থ অনলাইনে পরিশোধ করতে হবে জানিয়ে তিনি বলেন, অন্য কোনোভাবে লেনদেন করা যাবে না।

সৌদি আরবের আরাফাতের ময়দানে ওয়াটার কুলিং ব্যবস্থার জন্য প্রত্যেক হাজিকে ১৫০ রিয়াল অতিরিক্ত অর্থ পরিশোধ করার কথাও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। আগামী ১০ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ভূমিকম্প ও আমাদের বিশ্বাসের কম্পন সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৫ রনিয়া রহিম:  আমি একটু বিশ্বাসী-মুসলিমের দৃষ্টিকোণ থেকে ভূমিকম্পকে দেখতে চাচ্ছিলাম। ভূমিকম...
ইসলাম নিয়ে ষড়যন্ত্র সহ্য করা হবে না : আল্লামা শফি... জেলা প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬ হেফাজত ইসলামীর আমির আল্লামা শাহ আহমদ শফি ফেনী: নেতাকর্মীদের উদ্দেশ্যে হেফাজতে ইসল...
৪ মে পবিত্র লাইলাতুল মিরাজ জাতীয় ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬  ১৯:৪৭ ঘন্টা ৪ মে পবিত্র লাইলাতুল মিরাজ বাংলাদেশের আকাশে শুক্রবার ১৪৩৭ হিজরি সনের পব...
ইচ্ছাকৃতভাবে হত্যাকারী জাহান্নামে নিক্ষিপ্ত হবে... স্টাফ রির্পোটার, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার   ১৫:৫৮ ঘণ্টা বাংলাদেশসহ সমগ্র বিশ্বের মানুষ আজ নির্যাতিত-নিপীড়িত। আত...
সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে প্রধান বিচারপতিকে স্মারকলিপি প্রদান... সোমবার, ২৮ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ডেস্ক সংবাদ :  সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে...



Leave a Reply