শিরোনাম

                                                                                

নগরীতে মিসব্রান্ড হেপাটাইটিস ‘বি’ ভ্যাক্সিন জব্দ

ctgbarta24.com
Share

সোমবার, ১১ এপ্রিল ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

kameরাশেদুল করিম, চট্রগ্রাম : চট্রগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে নগরের কোতোয়ালী থানাধীন ২ নং নন্দন কানন হরিষ দত্ত লেইনের একটি কোচিং সেন্টারের নীচতলায় “আর্ত-চেতনা মানবিক উন্নয়ন সংস্থা” নামক একটি এনজিও কর্তৃক হেপাটাইটিস ‌‘বি’ টিকা দান কর্মসূচী চলাকালে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়।

সোমবার বেলা ৩ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃতে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন সিটিজিবার্তা২৪ডটকমকে জানান, অভিযান পরিচালনাকালে অনুমোদনহীন,নকল,বেনামী,মিসব্রান্ড হেপাটাইটিস ‘বি’ ভ্যাক্সিন (Sanvex-B) জব্দ করা হয়। অভিযানের শুরুতে এনজিও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হলে কোল্ড বক্স থেকে তারা ইনসেপটা কোম্পানীর Hepa-B ভ্যাক্সিন বের করে দেখান। পরবর্তিতে তাদের ভ্যনিটি ব্যাগ সার্চ করে (Sanvex-B) পাওয়া যায়। ভ্যক্সিন ভ্যানিটি ব্যাগে রাখা হলে তাপমাত্রা ঠিক থাকে কিনা ? জিজ্ঞাসা করা হলে তারা ক্ষমা প্রার্থনা করেন। এসময় এনজিও কর্মীরা কান্না শুরু করে দেন। উক্ত ভ্যাক্সিন সমূহের উৎস্য সম্পর্কে জানতে চাইলে পার্ট টাইম এনজিও কর্মীরা এ বিষয়ে কোন তথ্য দিতে পারেননি।এনজিও কর্তৃপক্ষ তাকে এ বিষয়ে কিছু জানাননি বলে জানান তিনি।

রুহুল আমিন আরও বলেন, তাদেরকে কি ভ্যক্সিন দিচ্ছেন জানতে চাইলে  ভ্রাম্যমান আদালতকে জানান  ইনসেপটা কোম্পানীর Hepa-B ভ্যাক্সিন দিচ্ছি। এসময়ে ভ্যাক্সিন গ্রহনকারী জনৈক মোঃ আবু শামা(০১৮১৯৬১৭৩৬৪) ও সুনীত চৌধুরী(০১৮১৯-৩৪৯০০৭) তীব্র প্রতিবাদ করে জানান যে,তাদের গায়ে Sanvex-B পুশ করা করা হয়েছে।তাদের প্রতিবাদের প্রেক্ষিতে এনজিও কর্মিদের ব্যাগ সার্চ করে Sanvex –B বের করে আনা হয়।

এসময়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে  জানান- আমাদের ইনসেপটা কোম্পানীর Hepa-B ভ্যাক্সিন রাখতে বলা হইছে কিন্তু ব্যবহার করতে নিষেধ করা হইছে। তারা আরো জানান যে, তাদের বলা হয়েছে কেউ চ্যালেঞ্জ করলে আমরা যেন আমদের ইনসেপটা কোম্পানীর Hepa-B ভ্যাক্সিন দেখাই আসলে ভালগুলা আমাদের শো হিসেবে রাখতে বলা হলেও Sanvex-B লুকিয়ে রেখে পুশ করতে বলা হয়েছ।

এ সময় সংশ্লিষ্ট এনজিও কর্মীদের(৪ জনের প্রত্যেককে) অভিযুক্ত করে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য গত  ২৩ মার্চ নগরীর গোলাম রসুল মার্কেটে অভিযান চালিয়ে এই নকল ভ্যক্সিন জব্দ করা হয়। বর্ণিত ভ্যাক্সিন সমূহ যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ করা হয় না উপরন্ত অভিজ্ঞতাহীন ব্যাক্তিদের দিয়ে এসব ইনজেকশন দেওয়া হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

‘রনি দুই নেতার দূরত্ব নয়, প্রশাসনে জামায়াত এজেন্টদের ষড়যন্ত্রে গ্রেফতার’... ওয়াহিদুল আলম জিমি, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৩ মে ২০১৬ চট্টগ্রাম: নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনির গ্রেফতার, দুই বছরের কারাদণ্ড ...
চটগ্রামে বজ্রপাতে নিহত সাবেক মন্ত্রীর ভাই, বৃষ্টিপাতে রেকর্ড হয়েছে ৬৫ দশমিক ৮ মিলিমিটার... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৩ মে ২০১৬ চট্টগ্রাম : নগরীর বুকে তীব্র তাপদাহের পর শুক্রবার সকাল থেকে নেমে আসে বজ্রসহ বৃষ্টিপাত। দুপ...
লালদীঘির পাড়ে জাল নোটসহ আটক ২ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৩ মে ২০১৬ চট্টগ্রাম: নগরীর লালদীঘির পাড় এলাকা থেকে ১৪ হাজার টাকার জাল নোটসহ দুজনকে আটক করেছে চ...
‘লাখো ছাত্রের নয়নমণি, নুরুল আজিম রনি’ নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৩ মে ২০১৬ চট্টগ্রাম: ‘লাখো ছাত্রের নয়নমণি, নুরুল আজিম রনি’ স্কুলের শিক্ষার্থীদের কচিকণ্ঠে এমন প্রকম্পি...
চমেক সিসিউতে ছাত্রলীগ নেতা রনি বুকের ব্যাথায় সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম শুক্রবার, ১৩ মে ২০১৬ ফাইল ছবি চট্টগ্রাম : নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বুকে ব্যাথা...



Leave a Reply