চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়লো

ctgbarta24.com
Share

প্রেস বিজ্ঞপ্তি, সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬

চট্টগ্রাম পলোগ্রাউন্ডের মাঠে আন্তর্জাতিক বানিজ্য মেলার এ্যাওয়ার্ড ও সনদ বিতরন অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম পলোগ্রাউন্ডের মাঠে আন্তর্জাতিক বানিজ্য মেলার এ্যাওয়ার্ড ও সনদ বিতরন অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম : চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার দর্শনার্থী ও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সময় বাড়ালো ট্রেড ফেয়ারের আয়োজক প্রতিষ্ঠান দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম চেম্বারের সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় আগত দর্শনার্থী ও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হল। এর আগে ১১ মার্চ (শুক্রবার) থেকে মাসব্যপি এ মেলার শুরু হয়।

এদিকে আজ মেলা প্রাঙ্গনে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার এ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, অনারারী কনস্যূল জেনারেল অব রাশিয়ান ফেডারেশনের প্রতিনিধি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন চিটাগাং চেম্বারকে ব্যবসায়ীদের অভিভাবক সংগঠন উল্লেখ করে বলেন, ‘অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ হিসেবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের কার্যকর ভূমিকা রয়েছে। দেশের আমদানি-রপ্তানী কার্যক্রমের সিংহভাগ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। তাই এ বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য বে-টার্মিনাল নির্মাণের কোন বিকল্প নেই।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মেসির ৫০০ গোলের রেকর্ডেও বার্সার হার খেলাডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ১৮ এপ্রিল ২০১৬ ভ্যালেন্সিয়ার বিপক্ষে নু-ক্যাম্পে নিজেদের মাঠে ক্লাব এবং জাতীয় দলের হয়ে ৫০০ তম গোলের মাইলফ...
ব্যাংকে ব্যাংকে ঋণের দালাল সিটিজিবার্তা২৪ডটকম,  নিউজডেস্ক সোমবার, ১৮ এপ্রিল ২০১৬ ঋণ দেবে ব্যাংক। সব ব্যবস্থা করে দেবে ঋণের মধ্যস্থতার জন্য গড়ে ওঠা দালাল চক্র। ব্যাংক ন...
দীপ্ত টিভি বন্ধের দাবিতে চট্টগ্রাম মহানগরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ১৮ এপ্রিল ২০১৬ চট্টগ্রাম: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি ও তা...
‘খোন্দকার মোশতাকরা’ এখনো হাসিনাকে হত্যার নীলনকশা করছে : মহিউদ্দিন চৌধুরী... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ১৮ এপ্রিল ২০১৬ চট্টগ্রাম: সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছে...
দুই সাংবাদিককে বহিস্কার করলো জবিসাস জবি প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ১৭ এপ্রিল ২০১৬ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সোয়েব হাছান : শৃঙ্খলাভঙ্গ ও সাংবাদিক পরিচয়ে 'অনৈতিক কার্যকলা...



One thought on “চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়লো

Leave a Reply