সিটিজিবার্তা২৪ডটকম অনলাইনে দেখুন সরাসরি বাংলাদেশ বনাম ভারত এশিয়া কাপ ফাইনাল
সিটিজিবার্তা২৪ডটকম : আর মাত্র আধা ঘন্টা পরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আবারো সেই ভারতের সামনে দাঁড়িয়ে মাশরাফির বাংলাদেশ। লক্ষ্য এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা। আকাশসম প্রত্যাশা আর চাপকে পেরিয়ে মাশরাফিরা দাঁড়িয়ে ভারতের বাধার দেয়ালের সামনে।
পারবে তো টাইগাররা? সেই তামিম কি পারবে অভিজ্ঞ আশিস নেহরার বিষাক্ত সুইংকে কাভারের উপর দিয়ে তুলে দিতে? সৌম্য পারবে তো হার্দিক পান্ডের মাথা ছুঁয়ে যাওয়া বাউন্সারেকে র্যাম্প করে সীমানা ছাড়াতে? রবিচন্দ্র আশ্বিনের ক্যারম বলের জবাব হয়তো সাব্বিরের ব্যাটে আছে। মাহমুদুল্লাহর তুলির আঁচড়ে হয়তো মস্তক নিচু হবে ভারতের খেলোয়াড়দের।
এমন স্বপ্ন নিয়েই সময়ের প্রহর গুনছেন পুরো জাতি । আজকের এই স্বপ্নের ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ ৩০ মিনিটে ।
সিরিজের সব কয়টি খেলা যে সকল টিভি চ্যানেল সম্প্রচার করে আসছিলো সেগুলোর মধ্যে আছে দেশি চ্যানেল গাজী টিভি এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টস । অনলাইনে দেখার সুবিধার্থে খেলাটি অফিসিয়ালি ওয়েবসাইটে সম্প্রচার করবে র্যাবিট হোল বিডি ।
আর মোবাইল থেকে দেখতে চাইলে নিচের লিঙ্ক থেকে খেলা দেখতে পারবেন ঝামেলাহীন ভাবে
