সিটিজিবার্তা২৪ডটকম, খেলা ডেস্ক : আর মাত্র চল্লিশ মিনিট পরেই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত মধ্যকার এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনাল ম্যাচ।
আর এই ফাইনাল ম্যাচে বৃষ্টির আশঙ্কা ব্যক্ত করেছিলেন ঢাকার আবহাওয়া অধিদপ্তর। তবে এই বৃষ্টি ঢাকা বিভাগের অন্যান্য জায়গায় হানা দিলেও মিরপুরে নাও হতে পারে এমনটি জানিয়েছিলেন তাঁরা।
রোববার (৬ মার্চ) দুপুর ২টার দিকে মিরপুরের আকাশে মেঘ উঁকি দিলে ঢাকা আবাহাওয়া অফিসের কাছে এশিয়া কাপে ফাইনালের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে কীনা জানতে চাওয়া হলে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন,
‘দেশর উত্তরাঞ্চলসহ ঢাকা বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হবে। তবে মিরপুরে হবে কী না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। হলেও হতে পারে।’
কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মিরপুরে। কিন্তু সন্ধ্যা সাতটার আগে যদি বৃষ্টি শেষ হয়ে যায়, তাহলে আজকের ম্যাচের কোনো প্রভাব ফেলবে না।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি এশিয়া কাপের প্রথম ম্যাচের দিন বৃষ্টি হলেও তা ম্যাচে কোনো প্রভাব ফেলেনি। আর সেটিও ছিল বাংলাদেশ ও ভারত মধ্যকার ম্যাচ।

