শিরোনাম

                                                                                

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল এদেশের মানুষের মুক্তির জন্য: প্রধানমন্ত্রী

সোমবার, ৭ মার্চ ২০১৬

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল এদেশের মানুষের মুক্তির জন্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিটিজিবার্তা২৪.কম প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ছিল এদেশের মানুষের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি একথা বলেন।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘সেদিন বঙ্গবন্ধুর ভাষণ ছিল এদেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য; অর্থাৎ স্বাধীনতা অর্জনের জন্য।’

তিনি বলেন, ‘এই ভাষণে তিনি [বঙ্গবন্ধু] নির্দেশ দিয়েছিলেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে। বাংলার মানুষকে বলেছিলেন— যার যা যা আছে তা নিয়েই শত্রুর মোকাবেলা করতে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ভাষা আন্দোলনের পথ বেয়ে এসেছিল ছয় দফা এবং এরই ধারাবাহিকতায় স্বাধীনতা। বঙ্গবন্ধুর একটাই স্বপ্ন ছিল— বাংলার মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, শিক্ষা-চিকিৎসা পাবে, উন্নত জীবন পাবে। তার সবচেয়ে বড় সাফল্য এদেশের মানুষকে তিনি একটি স্বাধীন রাষ্ট্র দিয়ে গেছেন।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রমুখ বক্তব্য দেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

হুমকি-ধামকি উৎকণ্ঠা নিয়ে ৪৭ জেলার ৬৩৯ ইউপিতে ভোট গ্রহন শুরু... বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬   ০৬:৩৮ ঘন্টা নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম হুমকি-ধামকি উৎকণ্ঠা নিয়ে ৪৭ জেলার ৬৩৯ ইউপিতে ভোট গ্রহন শুরু বাড়িঘর ভ...
সোহেল হত্যাকাণ্ডে, প্রিমিয়ারের গ্রেফতারকৃত ৫ ছাত্র রিমান্ডে... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ৩০-০৩-২০১৬ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান নিয়ে দুই গ্রুপের মারামারিকে ইস্যু করে পর...
আজ মগবাজার-সাতরাস্তা ফ্লাইওভারের উদ্বোধন... সিনিয়র করেসপন্ডেন্ট, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ৩০-০৩-২০১৬ মগবাজার-সাতরাস্তা ফ্লাইওভার অবশেষে বহু প্রতিক্ষার পর মগবাজার-মৌচাক নিমা...
ছাত্রলীগ নেতা সোহেল খুনে জড়িতদের আশ্রয়দাতাদেরকেও ছাড় দেয়া হবেনা : আজম নাছির... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২৯-০৩-২০১৬ ছাত্রলীগ নেতা সোহেলের মরদেহ দেখতে চমেক হাসপাতালে আসেন মেয়র আজম নাছির উদ্দীন চট্টগ্রাম : নগর ...
খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড জেলা প্রতিনিধি, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ২৯-০৩-২০১৬ খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ছবি মাইনুদ্দিন, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে হঠাৎ ...



Leave a Reply