নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪.কম : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি সোনা জব্দ করা হয়েছে।
গতোকাল রোববার রাত ৯টার দিকে সিঙ্গাপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৮৫ ফ্লাইট থেকে শুল্ক অধিদপ্তরের গোয়েন্দারা এসব সোনা জব্দ করে।
রোববার রাত ১২টার দিকে কাস্টমসের মহাপরিচালক ডক্টর মইনুল খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গাপুর থেকে আসা প্লেনটিতে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।যার একেকটি বারের ওজন এককেজি। বাজার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

