শিরোনাম

                                                                                

সাবেক মার্কিন ফার্স্ট লেডি ন্যান্সি রিগ্যান মারা গেছেন

সোমবার, ৭ মার্চ ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

সাবেক মার্কিন ফস্ট লেডি নেন্সি রিগ্যান মারা গেছেন

প্রয়াত স্বামী রোনাল্ড রিগ্যানের পাশেই সমাহিত করা হবে ন্যান্সি রিগ্যানকে।

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ন্যান্সি রিগ্যান মারা গেছেন। ক্যালিফোর্নিয়ার নিজের বাড়িতে ৯৪ বছর বয়সে তিনি মারা যান।

লস অ্যাঞ্জেলসের বেল এয়ারে বসবাসরত মিসেস রিগ্যানের সাথে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ৫২ বছরের বৈবাহিক জীবনকে একসময় মার্কিন প্রেসিডেন্সির ইতিহাসে সবচেয়ে সেরা ভালবাসার সম্পর্ক বলে মনে করা হতো।

রোনাল্ড রিগ্যানের মত ন্যান্সি রিগ্যানও একসময় হলিউডের একজন শিল্পী ছিলেন।

সাবেক মার্কিন ফাস্টলেডি নেন্সি রিগ্যান মারা গেছেন

রোনাল্ড রিগ্যানের মত ন্যান্সি রিগ্যানও একসময় হলিউডের একজন শিল্পী ছিলেন।

ন্যান্সি ডেভিস নামে তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরে তখনকার সুপরিচিত অভিনেতা রিগ্যানকে বিয়ে করেন। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সময়টাতে তিনি ছিলেন মার্কিন ফার্স্ট লেডি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপতি পত্নীদের মধ্যে তিনি একজন।

প্রথমদিকে হোয়াইট হাউজের ব্যয়বহুল সংস্কার কার্যক্রমের জন্য অবশ্য সমালোচনার মুখে পড়েছিলেন। তবে পরে তিনি পরিণত হন জনপ্রিয় একজন ব্যক্তিত্বে।

সাবেক মার্কিন ফাস্টলেডি নেন্সি রিগ্যান মারা গেছেন

বারাক ওবামা বলেছেন, মার্কিন ফার্স্ট লেডির ভূমিকাকে নতুন করে সংজ্ঞায়িত করে মিসেস রিগ্যান।

প্রয়াত স্বামী মিস্টার রিগ্যানের পাশেই তাকে সমাহিত করা হবে বলে প্রেসিডেন্সিয়াল লাইব্রেরীর পক্ষ থেকে জানানো হয়েছে।

২০০৪ সালে মারা যান রোনাল্ড রিগ্যান। প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মিসেস রিগ্যান মার্কিন ফার্স্ট লেডিদের ভূমিকাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন।

তার মাদক বিরোধী প্রচারাভিযানও বেশ আলোচিত ছিল।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

সোহেল হত্যাকাণ্ডে, প্রিমিয়ারের গ্রেফতারকৃত ৫ ছাত্র রিমান্ডে... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ৩০-০৩-২০১৬ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান নিয়ে দুই গ্রুপের মারামারিকে ইস্যু করে পর...
আজ মগবাজার-সাতরাস্তা ফ্লাইওভারের উদ্বোধন... সিনিয়র করেসপন্ডেন্ট, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ৩০-০৩-২০১৬ মগবাজার-সাতরাস্তা ফ্লাইওভার অবশেষে বহু প্রতিক্ষার পর মগবাজার-মৌচাক নিমা...
ছাত্রলীগ নেতা সোহেল খুনে জড়িতদের আশ্রয়দাতাদেরকেও ছাড় দেয়া হবেনা : আজম নাছির... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২৯-০৩-২০১৬ ছাত্রলীগ নেতা সোহেলের মরদেহ দেখতে চমেক হাসপাতালে আসেন মেয়র আজম নাছির উদ্দীন চট্টগ্রাম : নগর ...
খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড জেলা প্রতিনিধি, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ২৯-০৩-২০১৬ খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ছবি মাইনুদ্দিন, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে হঠাৎ ...
কক্সবাজারে দেড় শতাধিক অবৈধ স্থাপনা ও বসতি উচ্ছেদ... নিজস্ব সংবাদদাতা, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২৯-০৩-২০১৬ কক্সবাজার কলাতলী পাহাড় থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা ও বসতি উচ্ছেদ করা হচ্ছে ...



Leave a Reply