শিরোনাম

                                                                                

হালিশহরে প্রতারণা চক্রের ৪ মহিলা সদস্য আটক

সোমবার, ০৭ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

81c3b581-02a9-4201-a9b1-e91b600f1bafনিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীর হালিশহর থানাধীন এলাকা বি-ব্লক খাল পাড় সুন্নিয়া মাদরাসা এলাকার দুটি বাসায় অভিযান চালিয়ে প্রতারণা চক্রের  ৪ মহিলা সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে তাদের অনৈতিক কাজের সাথে জড়িত থাকার দায়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জরিনা বেগম (৪৫), বিবি কুলসুমা বেগম (৪০),পারভীন আক্তার আখিঁ (২৫) ও মুন্নি বেগম (২৫)।

হালিশহর থানা সুত্রে জানা যায়, জাবেদ (২৮) নামে   নগরীর আইস ফ্যাক্টরি এলাকায় এক ইলেকট্রিক মেকানিকের সাথে মোবাইলে ফোনের রং নাম্বারে বিবি কুলসুমার পরিচয় হয় । তারপর থেকে জাবেদ বিবি কুলসুমার সাথে নিয়মিত মোবাইলে কথা বলতো । একদিন বিবি কুলসুমা জাবেদকে তার বাড়িতে আসতে বললে। শনিবার রাতে জাবেদ ও বন্ধু পিয়ারোকে (৩০) নিয়ে বিবি কুলসুমাকে আবাসিক হোটেলে নিতে চায়। কিন্তু কুলসুমা তাদেরকে হালিশহর বি-ব্লক খালপাড়ের তার বাসায় নিয়ে যায়।

জাবেদ ও পিয়ারোকে বাসায় ঢুকানোর পর ২৫ বছরে দুটি মেয়ে পারভিন আক্তার আখিঁ ও মুন্নিকে দিয়ে তাদের সাথে পর্নো-ছবি তোলে বিবি কুলসুমা ও জরিনা বেগম। ছবি তোলার পর তাদেরকে ভয়-ভীতি মামলার ভয় দেখিয়ে তাদেকে স্ট্যাম্পে স্বাক্ষর নেন। তারপর জাবেদের কাছে থাকা নগদ ৩ হাজার ৪০০ টাকা ও পিয়োরো কাছে থেকে ৪৫০ টাকা সহ তাদের কাছে থানা দুটি মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে আরো পাচঁ হাজার টাকা আদায় করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনার পর শনিবার রাতে জাবেদ ও তার বন্ধু পিয়ারো থানায় এসে ঘটনা খুলে বলে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হালিশহর বি-ব্লকের দুটি বাসা থেকে প্রতারণা চক্রের ৪ সদস্যকে আটক করে।

 

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নগরীতে বিদেশি পিস্তলসহ ইসলামিয়া কলেজ ছাত্র আটক... বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীতে বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ। ...
ছিনতাইকারীকে নিজেই ধরলেন ম্যাজিস্ট্রেট মশিউর রহমান... বুধবার, ৩০ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : ঢাকা মেট্রোপলিটন এলাকার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান গণভবনের সামনে দিয়ে যাওয়ার সময় এক ছি...
সোহেল হত্যাকাণ্ডে, প্রিমিয়ারের গ্রেফতারকৃত ৫ ছাত্র রিমান্ডে... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ৩০-০৩-২০১৬ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান নিয়ে দুই গ্রুপের মারামারিকে ইস্যু করে পর...
জামিন পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর... বুধবার, ৩০ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : দীর্ঘ পাঁচ বছর পর বুধবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব থেকে পূর্ণাঙ্গ মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আ...
আওয়ামীলীগের লাগামহীন দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা লুটপাট …... শত শত কোটি টাকা একজনের...... মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম ছবি: সংগ্রহীত শেকড়ের অনুসন্ধানী সংবাদ : দুদকের অনুসন্ধান...



Leave a Reply