বুধবার, ০৯ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম : দেশে আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে। ঢাকার স্থানীয় সময় ভোর ৬টা ১২ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়। ৬টা ৩৮ মিনিট ৪৯ সেকেন্ডে সূর্যগ্রহণের সর্বোচ্চ পর্যায় চলে । সূর্যগ্রহণ শেষ হয় ৭টা ২১ মিনিট ৭ সেকেন্ডে।
বাংলাদেশের পাশাপাশি আংশিক সূর্যগ্রহণ দেখা যাচ্ছে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ডের মতো পুবের দেশগুলোতে।
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের পশ্চিম দিকে ভারত মহাসাগরে স্থানীয় সময় সকাল ৬টা ৮ মিনিট ৯ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে স্থানীয় সময় বিকাল ৩টা ৮ মিনিট ১৪ সেকেন্ডে শেষ হয়। আর ইন্দোশিয়ার কিছু দ্বীপ থেকে ওইদিন পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে। বাংলাদেশ থেকে পরবর্তী আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে ২০১৯ সালের ২৬ ডিসেম্বর। আর ২১১৪ সালের ৩ জুনের আগে বাংলাদেশ থেকে কোন পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না।
সূর্যগ্রহণ পর্যবেক্ষণের জন্য বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র নানা প্রস্তুতি নিয়েছিল এ পর্যবেক্ষণে আধুনিক যন্ত্রপাতি সহ থাকছে সকল ব্যবস্থাও ছিল। রাজধানীর সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হয় ঢাকার গ্রিন মডেল টাউন, মান্ডায়।
