শিরোনাম

                                                                                

ফেসবুক কৃত্রিম বুদ্ধিমত্তায় তাদের মানচিত্র তৈরি করবে

শুক্রবার, ১১ মার্চ ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

ফেসবুক কৃত্রিম বুদ্ধিমত্তায় তাদের মানচিত্র তৈরি করবে

ফেসবুকের নিজস্ব মানচিত্র

বিশ্বের ২১.৬ মিলিয়ন বর্গ কিলোমিটারজুড়ে সঠিক জনসংখ্যার নিজস্ব মানচিত্র তৈরি করতে চায় ফেসবুক। এটি বুঝতে সাহায্য করবে যেখানে ইন্টারনেট অ্যাক্সেস প্রয়োজন সেখানে সৌরশক্তি চালিত বিমান পাঠাতে ফেসবুকের নির্বাহী প্রধান মার্ক জাকারবার্গ বলেন, ‘এটি আমাদের দলের একটি দারুণ প্রকল্প যেখানে গবেষকরা চেষ্টা করছেন সৌরশক্তি চালিত বিমানের সাহায্যে ইন্টারনেট সংযোগ দিতে। কতোটা দূরে মানুষ বসবাস করছে, সে সম্পর্কেও এটি নির্ভুল তথ্য দেবে । আর কোথায় মানুষের অস্তিত্ব নেই।

আমরা ইন্টারনেট সংযোগ দিতে পারবো না, যদি না আমরা জানি কোথায় মানব সম্প্রদায়ের বসবাস। তাই আমরা এমন প্রযুক্তি ব্যবহার করছি, যেখানে পৃথিবীর ২১.৬ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে মানচিত্রের ১৫.৬ বিলিয়ন উপগ্রহ চিত্র বিশ্লেষণ করতে সক্ষম।

আমাদের এই গবেষণা প্রকাশ্য থাকবে। তাই অন্যান্য প্রতিষ্ঠানও এই মানচিত্র ব্যবহার করতে পারবে। পরিকল্পনা শক্তি, স্বাস্থ্য এবং পরিবহন অবকাঠামো সম্পর্কে জানতেও এই মানচিত্র সাহায্য করবে। সেই সঙ্গে যাদের সাহায্যের প্রয়োজন তাদের সহযোগিতা করতে।

ফেসবুক ২০১৪ সালের মার্চে সমগ্র বিশ্বের সঙ্গে ইন্টারনেট সংযোগ করার উদ্দেশ্য নিয়ে এই কানেক্টিভিটি ল্যাব চালু করে। প্রাথমিক পরিক্ষার জন্য কোম্পানি সৌর চালিত ড্রোন ব্যবহার করে।

ফেসবুক সম্প্রতি ঘোষণা করে যে, তারা ইউরোপজুড়ে গবেষণা প্রতিষ্ঠানগুলোকে কম্পিউটার সার্ভার প্রদান করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং গবেষণায় গতি বাড়াতে জার্মানির সঙ্গে চুক্তি করেছে ফেসবুক।

ফেসবুক আরও ঘোষণা করে যে, তারা মোট ২৫ সার্ভারের প্রত্যেকটির সঙ্গে আটটি করে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট প্রদান করবে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে দ্বিগুণ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ২০:১৫ ঘন্টা চট্টগ্রাম : এন্টার্কটিকার জলবায়ু পরিবর্তনের উপর সদ্য এ...
পরিচয় গোপন রেখেই গ্রাহকদের সাথে দাঁড়িয়ে সিম রি-রেজিস্ট্রেশন করলেন তারানা হালিম... রবিবার, ২৭ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম নিজের ফেইসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি তার দুইটি সিম বায়ো...
বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল... শনিবার, ২৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল চট্টগ্রাম : বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল-সবুজ, আর মাঝে বৃত...
সোহাগী ক্ষমা করে দিস আমাদের…..! তনু হত্যার প্রতিবাদে ফেসবুকে ঝড় উঠেছে সোমবার, ২১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম সোহাগী জাহান তনু (১৯) মৃতদেহ কুমিল্লা: কুমিল্লা ক...
স্মার্টফোন বেশি গরম হয়ে গেলে যা করবেন... রবিবার, ২০ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বিজ্ঞান-প্রযুক্তি : হরহামেশাই স্মার্টফোনে দীর্ঘক্ষণ কথা বলা, ভিডিও গেমস খেলা কিংবা ইন্টারনেট ব্যবহার কর...



Leave a Reply