ভারতের কাছে হারতে হল টাইগ্রেসদের

মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬

স্পোর্টস ডেস্ক,সিটিজিবার্তা২৪ডটকমDuring toss today

ওমেন্স ওয়ার্ল্ড টি-টুয়েন্টি শুরুটা ভালো হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। বোলিং ও ব্যাটিং ব্যাটিং ব্যর্থতাই ভারতের কাছে ৭২ রানের বিশাল হার মানতে হল জাহানারা আলমের দলকে।

আজ মঙ্গলবার ওমেন্স ওয়ার্ল্ড টি-টুয়েন্টির প্রথম ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে টসে জিতে বোলিংয়ের সিধ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক।

ব্যাটিং এ নেমে ভারতের অধিনায়ক মিথীলা রাজের ৪২(৩৫) এবং হারমপ্রিত কোরের ৪০(২৯) ভর করে ১৬৩ রানের সংগ্রহ পায় স্বাগতীকরা। বাংলাদেশের পক্ষে রুমানা ৩৫ ও নাহিদা ২৫ রান দিয়ে দুটি করে উইকেট লাভ করেন।Mithila raj

জবাবে ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মন্থর গতিতে ব্যাটিং করতে থাকে দুই ওপেনার শারমিন আকতার ও আয়েশা রহমান।  ইনিংসের ৪.৩ ওভারে দলীয় ১৯ রানের  মাথায় অনুজা পাতিলের বোলে পুনাম ইয়াদবের সহজ ক্যাচে পরিণত হয়ে সাজঁঘরে ফিরেন আয়েশা৪(১১)।

এরপর নিয়মিত বিরতীতে উইকেট হারাতে থাকে বাংলাদেশের টাইগ্রেসরা,সাথে রান তোলার গতিও কমে আসে । শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯১ রানে থামে জাহানারেদের ইনিংস।

দলের পক্ষে সর্বোচ্চ ২৭(২৫) রান করে অপরাজিত থাকেন  নিগার সুলতানা,এছাড়া শারমিন ২১(২৭) করেন। ভারতের পুনাম ১৭ রান দিয়ে সর্বোচ্চ দুই উইকেট লাভ করেন।

বাংলাদেশের আগামী ম্যাচ ১৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে,একই ভ্যানুতে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নাসির ইস্যুতে মুখ খুললেন পাপন খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার   ১৯:৫৫ ঘণ্টা নাজমুল হাসান পাপন ও নাসির হোসেন ‘খেলার বিষয়ে নাসির কেন জানি...
অভিশপ্ত ‘তিন বল’, এবার পুড়ল ভারত খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার   ১৭:২৪ ঘন্টা ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যেতে ওয়েস্ট ই...
মেয়ে ভক্তদের যেভাবে সামলান সাব্বির খেলার বার্তা, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ১৯:৩৪ ঘণ্টা চট্টগ্রামে দুই বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ ম্যাচ দিয়ে...
ভারতকে চোখের জ্বলে ভাসিয়ে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ২৩:৩৮ ঘন্টা বিরাট কোহলির শেষ ওভারের চতুর্থ বলে ছয় মেরে সমগ্র ভারতীয়দের চোখের জ্ব...
বাবা-মাকে নিয়ে কাশ্মীর যাচ্ছেন মাশরাফি... খেলারবার্তা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার   ১৯:৫৫ ঘনন্টা মেয়েকে কোলে নিয়ে আদর করে চুমু দিচ্ছেন বাবা মাশরাফি পাশে হাস...



Leave a Reply