মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
স্পোর্টস ডেস্ক : ভারতের কাছে পাকিস্তানের চেয়ে বেশি ভালোবাসা পেয়েছি। আফ্রিদির এমন মন্তব্যের কারণ জানতে চেয়ে নোটিশ দিয়েছে লাহোর কোর্ট।
অ্যাডভোকেট আজহার সিদ্দিকী এই পিটিশন দায়ের করেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের বিরুদ্ধে। এমন মন্তব্যের কারণ জানতে চেয়ে ১৫ দিনের সময় দেয়া হয়েছে শহীদ আফ্রিদিকে। তাছাড়া পাকিস্তানের কিংবদন্তী জাভেদ মিয়াদাদও আফ্রিদির ভারতপ্রীতিতে ক্ষুব্ধ হয়েছেন। তিনি জানিয়েছেন আফ্রিদির উচিত লজ্জা পাওয়া এমন মন্তব্যের কারণে।
এর আগে ভারতে বিশ্বকাপে অংশ নেবে কি না তা নিয়ে দফায় দফায় নাটকীয়তা হয় পাকিস্তান ও ভারতের মধ্যে।
ইডেন গার্ডেনসে ১৬ মার্চ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের ওয়ার্ল্ড টি-টোয়েন্টি।
