শুক্রবার, ১৮ মার্চ ২০১৬
খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
বাংলাদেশ ক্রিকেট লিগের ২০১৫-১৬ মৌসুম শেষ হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন।
বৃহস্পতিবার বিসিবি নর্থ জোনের সঙ্গে ড্র করার মধ্য দিয়ে সর্বোচ্চ ৬৭ পয়েন্ট নিয়ে ওয়ালটন সেন্ট্রার জোনের শিরোপা জয় নিশ্চিত হয়।
এই শিরোপা জয়ের মধ্য দিয়ে বিসিএলের সর্বোচ্চ দুইবার শিরোপা জিতে নিল ওয়ালটন। তাদের পাশাপাশি প্রাইম ব্যাংক সাউথ জোনও দুইবার শিরোপা জিতেছে।
শিরোপার নিষ্পত্তি হয়েছে। সেটা জিতে নিয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। কিন্তু সেরা বোলার ও সেরা ব্যাটসম্যানদের কী খবর? চলুন তাদের খবর জানা যাক।
বিসিএলের সেরা পাঁচ ব্যাটসম্যান
নাম ম্যাচ দল রান সর্বোচ্চ ১০০/৫০
মার্শাল আইয়্যুব ৬ ওয়ালটন ৫৬২ ১৪১ ২/৩
রকিবুল হাসান ৪ ওয়ালটন ৫২১ ২২৮ ২/২
অলক কাপালি ৬ ইস্ট জোন ৫১৮ ১৫৪ ৩/১
শামসুর রহমান ৬ ওয়ালটন ৫০৮ ১২৫ ২/১
মুমিনুল হক ৬ ইস্ট জোন ৪৯৩ ১১২ ১/৩
বিসিএলের সেরা পাঁচ বোলার
নাম ম্যাচ দল উইকেট ম্যাচসেরা বোলিং ৫/১০ উইকেট
আব্দুর রাজ্জাক ৬ সাউথ জোন ৩৮ ১১/২২০ ৪/১
মোহাম্মদ শরীফ ৪ ওয়ালটন ২১ ৮/১৬৯ ১/০
সানজামুল ইসলাম ৬ নর্থ জোন ২০ ৬/১২৩ ২/০
সোহাগ গাজী ৬ নাউথ জোন ১৮ ৫/১৩১ ০/০
আবু জায়েদ ৫ ইস্ট জোন ১৬ ৭/১৩২ ০/০

