এরশাদের আত্মজীবনী ‘আমার কর্ম আমার জীবন’ বই এর মোড়ক উন্মোচন আজ

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৬

এরশাদের আত্মজীবনী ‘আমার কর্ম আমার জীবন’ বই এর মোড়ক উন্মোচন আজ

সিটিজিবার্তা২৪ডটকম ডেস্ক, চট্টগ্রাম : সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আত্মজীবনী নিয়ে লিখা বই ‘আমার কর্ম আমার জীবন’ এর মোড়ক উন্মোচন হতে যাচ্ছে।

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মিজানুর রহমান শেলী, সাবেক সচিব মোকাম্মেল হক, মফিজুল ইসলাম, ছড়াকার রফিকুল হক দাদু ভাই এবং জীবনীকার হুসেইন মুহম্মদ এরশাদ।

বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা আকাশ প্রকাশনী। প্রকাশক আলমগীর সিকদার জানান, প্রায় ৮৮০ পাতার লেখা এবং ১০৪ পাতার ছবিতে পরিপূর্ণ এই গ্রন্থটি অনেক বেশি সমৃদ্ধ। একটি পূর্ণাঙ্গ আত্মজীবনী বলতে যা বোঝায় তাই হলো- ‘আমার কর্ম আমার জীবন’।

জানা গেছে, গত ২ বছরে বইটি লিখেছেন এরশাদ। বইটিতে ওঠে এসেছে জিনাত মোশাররফের প্রসঙ্গটিও। এছাড়া রওশন এরশাদ, বিদিশা ও তার নিকটবর্তী অনেকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন তিনি। তার শৈশব, কৈশোর, কর্মজীবন ও রাজনৈতিক জীবনের প্রায় সব কটি ঘটনা ওঠে এসেছে এই বইয়ে। বইটির মূল্যও ধরা হয়েছে ১০০০ টাকা।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

অনিয়ম-পক্ষপাতিত্ব করলে তাৎক্ষনিক ব্যবস্তা, সহিংসতা হলে রিটার্নিং ও আইনশৃঙ্খলা সদস্যরা দায়ী... ইউপি নির্বাচন প্রসঙ্গে সিইসি সোমবার, ২১ মার্চ ২০১৬  ২১:৪৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ ...
‘নির্বাচন কমিশন শুধু ব্যর্থই নয়, দুষ্কৃতিকারীও বটে : বিএনপি... সোমবার, ২১ মার্চ ২০১৬ ২০:৫৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম ইউপি নির্বাচন নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম-মহাসচিব রুহ...
প্রযুক্তিগত ঝুঁকি কমাতে সব ব্যাংকের সহযোগিতা চাইলেন গভর্নর... সোমবার, ২১ মার্চ ২০১৬  ১৯:৪৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির অর্থনীতি ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ...
ইয়াবা পাচার বন্ধে দুদেশের যৌথ টাস্কফোর্সের অভিযান... টেকনাফে বিজিবি-বিজিপির মধ্যে পতাকা বৈঠক সোমবার, ২১ মার্চ ২০১৬  ১৬:৫০ ঘন্টা সিটিজিবার্তা২৪ডটকম টেকনাফে বিজিবি-বিজিপির মধ্যে পতাকা বৈঠক আবদুল...
‘আমার প্রটোকলের চাইতে বাচ্চাটির চিকিৎসাটা জরুরি’: আজম নাছির... সোমবার, ২১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চসিক মেয়র আজম নাছির চট্টগ্রাম : প্রেসক্লাবের বার্ষিক বিশেষ অধিবেশন শেষ করে অন্য আরেক অনুষ্ঠানে যোগদ...



Leave a Reply

}(document, 'script', 'facebook-jssdk'));