মাটিরাঙ্গার ৭ইউপিতে তৃনমুলের ভোটে আওয়ামীলীগের প্রার্থী চুড়ান্ত

সোমবার, ২১ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

pic (2)মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার ৭ ইউপিতে আওয়ামীলীগের প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামীলীগ। তৃনমুলের ভোটে শনিবার একযোগে উপজেলার ৭টি ইউপিতে দলের একক প্রার্থী চুড়ান্ত করেছে বলে সাংবাদিকদের জানিয়েছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক।

মাটিরাঙ্গার আমতলী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল গনি ৩৩ ভোটে, তাইন্দং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মোঃ তাজুল ইসলাম ৩৭ ভোটে, তবলছড়িতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবদুল কাদের ৩৭ ভোটে, বড়নাল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো; আলী আকবর ৪০ ভোটে, গোমতিতে মোঃ তোফাজ্জল হোসেন ৪৩ ভোটে, মাটিরাঙ্গা সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক হিরন জয় ত্রিপুরা ৪৫ ভোটে এবং বেলছড়ি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউপিতে দলের একক প্রার্থী চুড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক বলেন, তৃনমুলের মতামতকে প্রাধান্য দিয়েই দলের একক প্রার্থী নির্বাচন করা হয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

খাগড়াছড়িতে টিআইবির উদ্যোগে পেশাজীবি নারীদের নিয়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  খাগড়াছড়ি প্রতিনিধিঃ সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ি’র উদ্যোগে পেশাজীবি নারীদের নিয়ে এক শীর্ষক আলোচ...
দোহাজারীতে বিদেশী নাগরিক সেজে অভিনব পন্থায় বিকাশ দোকানে চুরি... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  এসএম রাশেদ, চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার দোহাজারীতে এক বিকাশ দোকানীর কাছ থেকে অভিনব পন্থায় ব...
সোনারগাঁয়ে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫... জেলা সংবাদদাতা, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৯:১৫ ঘন্টা সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ সোনারগা...
আনসার-ভিডিপির পোশাকে ছাত্রলীগ ইউপি নির্বাচন ২০১৬ জেলা প্রতিবেদক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ৩১-৩-২০১৬  বৃহস্পতিবার  ১৮:৩০ ঘন্টা রংপুরে আনসার-ভিডিপির পোশাকে ছাত্রলীগ...
কক্সবাজারে সময় টিভির রিপোর্টার সুজাউদ্দিন রুবেল র‌্যাবের হাতে মারধরের শিকার... সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ৩১-০৩-২০১৬  বৃহস্পতিবার  ১৭:৪৭ ঘন্টা কক্সবাজার : নির্বাচনী গণ্ডগোলের ফুটেজ নিতে গিয়ে র‌্যাবের হাতে মারধরের...



Leave a Reply