তাসকিনের বোলিং অ্যাকশনও অবৈধ প্রমানিত
শনিবার, ১৯ মার্চ ২০১৬ ১৭:৪৫ ঘন্টা
সিটিজিবার্তা২৪ডটকম
বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশনও অবৈধ প্রমানিত হয়েছে। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে কিছুক্ষণ আগে এমনটাই জানা যায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে স্পিনার আরাফাত সানি ও তাসকিন আহমেদের বোলিং অ্যাকশান নিয়ে সন্দেহ তোলেন দুই আম্পায়ার এস রবি ও রড টাকার।
পরবর্তীতে গত ১৫ মার্চ চেন্নাইয়ে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তাসকিন। এর আগে সকালে বাঁহাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশনকেও সন্দেহজনক বলে জানিয়েছে আইসিসি।
তাসকিনে আহমেদের বদলে বিশ্বকাপ দলে সুযোগ পাচ্ছেন অলরাউন্ডার শুভাগত হোম।

