সোমবার, ২১ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
আল আরাফাত, চট্রগ্রাম : নগরীর হালিশহর থানার আব্বাসপাড়া এলাকায় বহুতল ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার বিকালে সাড়ে ৩টার দিকে নাজির আহমেদ ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক মো. মোশাররফ (৪০)।
তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নোয়াবাড়ি এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। মোশারফ পেশায় একজন রংমিস্ত্রি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আব্বাসপাড়ার একটি বহুতল ভবনে রঙয়ের কাজ করছিলেন মোশারফ। চতুর্থ তলার রং করার সময় অশাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
