শিরোনাম

                                                                                

ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই আইসক্রিম প্রতিষ্ঠানকে লাখ টাকা দণ্ড

সোমবার, ২৮ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

iceনিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই আইসক্রিম প্রতিষ্ঠানকে ১০০০০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

আজ সোমবার ১১.৩০ ঘটিকায় মহানগরীর চান্দগাও থানাধীন চেয়ারম্যান ঘাটা এলাকার লাকি আইসক্রিম বার ও বহরদ্দাট এলাকার ডলফিন আইসবারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃতে জরিমানা দণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, এখানে অভিযানকালে ভয়ংকর চিত্র দেখতে পাওয়া যায়, বিভিন্ন ধরণের ক্ষতিকর ও নিম্ন মানের সামগ্রী দিয়ে আইসক্রিম বানানো হচ্ছে এবং ফুড গ্রেড রঙও ব্যাবহার করা হয় না। এ বিষয়ে মালিক জানান যে, তাদের মতো গরীব ব্যাবসায়ীদের এসব ব্যাবহার করা সম্ভব না কারন তেমন লাভ করা যায়না।

ডলফিন আইসবার কারখানায় অভিযানকালে দেখা আরেক ভিন্ন চিত্র, এখানে সাইট্রিক এসিড, তেঁতুলের ফ্লেভার ও ঘনচিনি বানানো হচ্ছে তেঁতুলের জুস। ডলফিন আইসবারের মালিক জানান, তিনি প্রথমে মুখে দিয়ে টেস্ট করেন স্বাদের ব্যাপার বুজার জন্য। ওয়াসার পানি ব্যাবহার করে তৈরি হয় এসব ক্ষতিকর সামগ্রী। যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানান ম্যাজিস্ট্রেট।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন থেকে বরফ বানানোর লাইসেন্স নিলেও বিএসটিআই এর কোন সনদ দেখাতে পারেনি মালিক।

পরে চার হাজার পিস ক্ষতিকর রঙ ও কেমিক্যাল মেশানো আইসক্রীম ড্রেনে ফেলে ধ্বংস করে কারখানা দুটি সিলগালা করে দেওয়া হয়।

 

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ছিনতাইকারীকে নিজেই ধরলেন ম্যাজিস্ট্রেট মশিউর রহমান... বুধবার, ৩০ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : ঢাকা মেট্রোপলিটন এলাকার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান গণভবনের সামনে দিয়ে যাওয়ার সময় এক ছি...
সোহেল হত্যাকাণ্ডে, প্রিমিয়ারের গ্রেফতারকৃত ৫ ছাত্র রিমান্ডে... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ৩০-০৩-২০১৬ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান নিয়ে দুই গ্রুপের মারামারিকে ইস্যু করে পর...
জামিন পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর... বুধবার, ৩০ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : দীর্ঘ পাঁচ বছর পর বুধবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব থেকে পূর্ণাঙ্গ মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আ...
আওয়ামীলীগের লাগামহীন দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা লুটপাট …... শত শত কোটি টাকা একজনের...... মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম ছবি: সংগ্রহীত শেকড়ের অনুসন্ধানী সংবাদ : দুদকের অনুসন্ধান...
রাষ্ট্রধর্ম ইসলামের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ... সোমবার, ২৮ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। সোম...



One thought on “ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই আইসক্রিম প্রতিষ্ঠানকে লাখ টাকা দণ্ড

Leave a Reply