সোমবার, ২৮ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম : সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ।
সোমবার দুপুরে বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বে গঠিত হাইকোর্টের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
এ সময় আদালত বলেন, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির ব্যানারে ১৫ বিশিষ্ট নাগরিকের এ রিট করার এখতিয়ার নেই।
২৮ বছর আগে সংবিধানে ইসলাম রাষ্ট্র ধর্ম অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক প্রধান বিচারপতি কামাল উদ্দিন হোসেন, অধ্যাপক আনিসুজ্জামানসহ ১৫ বিশিষ্ট ব্যক্তি এই রিটটি দায়ের করেন।
