শিরোনাম

                                                                                

মুস্তাফিজ এখন কলকাতাবাসীর প্রিয় ক্রিকেটার

সোমবার, ২৮ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

mustafizস্পোর্টস ডেস্ক : ইস্টবেঙ্গলে খেলে মোনেম মুন্না কলকাতাবাসীর হৃদয় জয় করেন। এরপর আইপিএলে সাকিব। এখন কলকাতা জুড়ে শুধুই মুস্তাফিজের নাম। শনিবার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ শোচনীয়ভাবে হার মানে নিউজিল্যান্ডের কাছে। কিন্তু ২২ রানে ৫ উইকেট নিয়ে মুস্তাফিজ কলকাতা জয় করলেন। এক ম্যাচ খেলে মুস্তাফিজ এখন কলকাতাবাসীর প্রিয় ক্রিকেটার হয়ে গেলেন।

 বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশ গতকালই দেশে ফিরেছে। অথচ রবিবার কলকাতা জুড়ে একটাই আলোচনা ছিল বাংলাদেশের মুস্তাফিজ। সৌরভ গাঙ্গুলি বলেন, ভাগ্য ভালো ক্রিকেট ছেড়ে দিয়েছি। তা না হলে মুস্তাফিজের বল মোকাবিলা করতে হিমশিম খেতে হতো। ঢাকায় ভারতের বিপক্ষে এই ছেলে দুর্দান্ত বল করে আলোচনায় উঠে আসে। ও যে আলোচনার পাত্র তা এবার স্বচক্ষেই দেখলাম। পাঁচ আউটের মধ্যে চারটিই বোল্ড। কি অসাধারণ বোলিং।

এমন খেলতে পারলে উইকেট শিকারের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে যাবে। ওর বল আসলে ব্যাটসম্যানরা বুঝতেই পারে না। কলকাতায় অনেক ক্রিকেট হয়েছে। অনেক ক্রিকেটার নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এক ম্যাচ খেলেই মুস্তাফিজকে ঘিরে যে হৈ চৈ পড়ে গেছে তা কারও ক্ষেত্রে হয়নি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

যুবনেতা বাবর এফএমসি স্পোর্টসের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মনোনীত... স্পোর্টস করেসপোন্ডেন্ট, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট : ২৯-০৩-২০১৬ হেলাল আকবর চৌধুরী বাবর চট্টগ্রাম: চট্টগ্রামের স্বনামধন্য ক্রীড়া সংগঠন ...
অস্ট্রেলিয়াকে বিদায় দিয়ে সেমিফাইনালে ভারত... সোমবার, ২৮ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  স্পোর্টস ডেস্ক : কোহলির ৫১ বলে হার না মানা ৮২ রানের ইনিংসে অস্ট্রেলিয়াকে বিদায় করে সেমিফাইনালে পৌঁছে গ...
আইসিসির উচিত বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি তদন্তের নির্দেশ দেওয়া... রবিবার, ২৭ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর মতো দুই অভিজ্ঞ ব্যাটসম্যান থাকা সত্ত্বেও কেন ১ রানে হারত...
টি-টোয়েন্টিতে মুস্তাফিজুরের ক্যারিয়ার সেরা ৫ উইকেট... শনিবার, ২৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনে বাংলাদেশকে ৭৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। স্কোর: বাং...
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি নিউজিল্যান্ডের... শনিবার, ২৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল বাংলাদেশ মুখোমুখি হবে সেমিফাইনাল নিশ্চিত করা নিউজিল্যান্ডে...



Leave a Reply