গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি নিউজিল্যান্ডের

শনিবার, ২৬ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

ban_vs_newzeland_233722স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল বাংলাদেশ মুখোমুখি হবে সেমিফাইনাল নিশ্চিত করা নিউজিল্যান্ডের। ভারতের কাছে হারের জন্য সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে মাশরাফি বললেন, কালকের ম্যাচটা জিততে চান প্রতিদান দিতেই। অন্যদিকে, এ ম্যাচে কেউ ফেভারিট নয়, জিততে পারে যে কেউ এমনটাই মনে করেন কিউইরা। কলকাতায় ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে তিনটায়।

টুর্নামেন্টে এ পর্যন্ত অপ্রতিরোধ্য দলের সাথে লড়াই। তিন ম্যাচরে তিনটিতেই জিতে সবার আগে সেমিফাইনালে নিউজিল্যান্ড। সমান তিনটি ম্যাচে হেরে বিদায় বাংলাদেশের।

তাই তো তেমন কোন হৈ চৈ নেই এই ম্যাচকে ঘিরে। কিন্তু গত ম্যাচের দগদগে ক্ষত এখনও পুরো বাংলাদেশ দলের হৃদয়ে। হাজার মাইল দুরে থাকলেও, সমর্থকদের কান্না যেন শুনতে পেয়েছেন মাশরাফিরা। কিন্তু, যারা মাঠের যোদ্ধা তাদেরও তো হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘আমরা ভুল করেছি এটা অস্বীকার করার সুযোগ নেই। এই ভুল থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি তাহলে সামনের ম্যাচে তা করে দেখাতে চাই।’

টাইগার সাবেক গুরু শেন জার্গেনসন এবার প্রতিপক্ষ শিবিরে পেস বোলিং কোচ। সাকিব-তামিম-মুশফিকদের ব্যাটিং দর্শন তার ভালোই জানা। শেষ ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশের কাছে ওয়ানডেতে দুইবার হোয়াট ওয়াশের তিক্ত অভিজ্ঞতা আছে কিউইদের। তাই কিনা সতর্ক ব্ল্যাকক্যাপসরা।

নিউজিল্যান্ড ক্রিকেট দলের স্পিনার ইশ সোধি বলেন, ‘ভারতের বিপক্ষে ঐ ম্যাচের পর ওদের হালকাভাবে নেয়ার কোন সুযোগ নেই। এমনিতেই উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ আমাদের বিপক্ষে দুর্দান্ত খেলে। কঠিন ম্যাচ হবে, যে কেউই জিততে পারে এ ম্যাচে।’

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা ৭ ম্যাচ জেতার অভিজ্ঞতা আছে টাইগারদের। সেই স্মৃতি এখন প্রেরণা। কিন্তু, টি-টোয়েন্টি ফরম্যাটে জয় নেই বাংলাদেশের। এবার সেই বৃত্ত ভাঙ্গতে একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নামবে টাইগাররা।

মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘নিউজিল্যান্ড টিম হিসেবে এই টুর্নামেন্টে খুব ভাল অবস্থায় আছে। আমি মনে করি এই মুহূর্তে আমাদের হারানোর কিছু নেই। এই চিন্তা করে মাঠে নামতে পারলে আমরাও ভাল খেলতে পারব।’

টি-২০ ক্যারিয়ার ৪৯তম এই ম্যাচটি শেষ কিনা এমন প্রশ্নের উত্তর ভবিষ্যতের জন্য তুলে রাখলেন মাশরাফি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ক্রিকেট বিশ্বকে চমকে দেবে বাংলাদেশ: কপিল দেব... নিউজ ডেস্ক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম আপডেট: ২ এপ্রিল ২০১৬  শনিবার  ২০:১০ ঘন্টা ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব টি-টোয়েন্টি ব...
২২ এপ্রিল শুরু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ... খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট: ২ এপ্রিল ২০১৬  শনিবার  ১৯:৩৬ ঘন্টা শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিসিডিএমের সভা অনুষ্ঠিত হয়। দীর...
ভারতের মাটিতে আফ্রিদি অহেতুক বিতর্কে জড়িয়েছে... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  স্পোর্টস ডেস্ক : পাকিস্তান টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি একজন অদূরদর্শী ক্রিকেটার। সেই সঙ্গে দলীয় ...
নাসির ইস্যুতে মুখ খুললেন পাপন খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার   ১৯:৫৫ ঘণ্টা নাজমুল হাসান পাপন ও নাসির হোসেন ‘খেলার বিষয়ে নাসির কেন জানি...
অভিশপ্ত ‘তিন বল’, এবার পুড়ল ভারত খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬   শুক্রবার   ১৭:২৪ ঘন্টা ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যেতে ওয়েস্ট ই...



Leave a Reply