চট্টগ্রাম চেম্বার সারা বিশ্বের ব্যবসা-বাণিজ্যে অবদান রাখছে

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম

আপডেট : ২৯-০৩-২০১৬

চট্টগ্রাম চেম্বার সারা বিশ্বের ব্যবসা-বাণিজ্যে অবদান রাখছে

চট্টগ্রাম আন্তর্জাতিক বানিজ্য মেলা

চট্টগ্রাম : নগরীর পলোগ্রাউন্ড মাঠে চলমান আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন করেছেন চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ার কনসাল জেনারেল ওলেগ পি বয়কো।

মঙ্গলবার মেলা পরিদর্শন শেষে চেম্বার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় চেম্বার সভাপতি মাহবুবুল আলম, পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মোহাম্মদ হাবিবুল হক, হাবিব মহিউদ্দিন, মো. জাহেদুল হক, মো. আরিফ ইফতেখার উপস্থিত ছিলেন।

কনসাল জেনারেল ওলেগ পি বয়কো বলেন, বিগত কয়েক বছর ধরে চট্টগ্রামে অবকাঠমোগত উন্নয়ন হয়েছে। নগরীর অভ্যন্তরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আন্তর্জাতিক মানের পাঁচতারা হোটেলসহ চেম্বার নির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিশেষভাবে উল্লেখযোগ্য।

বেসরকারি খাতে বৃহত্তম এ মেলা আয়োজনে চিটাগাং চেম্বারের প্রশংসা করে তিনি বলেন, চেম্বার কেবল চট্টগ্রামেই নয়, সমগ্র দেশের ব্যবসা-বাণিজ্যে অবদান রাখছে। এছাড়া তুলনামূলকভাবে ভালো ও গুণগতমানের কারণে রাশিয়ায় ‘বাংলাদেশী ব্র্যান্ড’ এর ব্যাপক চাহিদা ও জনপ্রিয়তা রয়েছে।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম রাশিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে মেলা আয়োজনের বিভিন্ন দিক সম্পর্কে রুশ কনসাল জেনারেলকে অবহিত করেন। তিনি চট্টগ্রামসহ দু’দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক দৃঢ় করার উপর গুরুত্বারোপ এবং ভবিষ্যতে চিটাগাং চেম্বার কর্তৃক আয়োজিত এ মেলায় রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানকে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে কনসাল জেনারেলের প্রতি অনুরোধ জানান।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নগরীকে আলোকিত করার লক্ষে কানাডার সোলার ভ্যাটেজ কোম্পানীর সাথে মেয়রের বৈঠক... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম : সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এর সাথে সাক্ষাত করেছে কানাডার সোলার ভ্যাটেজ কোম্...
সোহেল হত্যার বিচার ও উপাচার্যকে নিয়ে মিথ্যাচার বন্ধের দাবীতে প্রিমিয়ারের শিক্ষার্থীদের মানববন্ধন... শুক্রবার, ০১ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম মিথুন বিশ্বাস, চট্রগ্রাম : গত ২৯ শে মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ ব্যবসা প্রশাসন অনু...
‘নিজ গ্রুপের অন্তর্কোন্দলেই সোহেল খু’, প্রকাশিত সংবাদের প্রতিবাদ... প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার  ১৭:২৬ ঘণ্টা চট্টগ্রাম : গত বুধবার  (৩০ মার্চ...
মানুষের ভোগান্তি কমাতে চায় সেবার মানসিকতায়... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ১৭:২৯ ঘণ্টা চট্টগ্রাম ঃ চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন...
ফিলিপাইন যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ২ প্রতিনিধি... চুরি হওয়া অর্থ উদ্ধারে অর্থনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬  শুক্রবার  ১৯:৫৫  ঘন্টা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্...



Leave a Reply