এমন ফেসবুক বন্ধু থেকে সাবধান

বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

এমন ফেসবুক বন্ধু থেকে সাবধান

চট্টগ্রাম : নগরীর মোমিন রোডে দিন দুপুরে এক কিশোরীকে চড় থাপ্পড় মেরে ভিডিও করেছে ৫-৬ জন বখাটে যুবক। এসময় বখাটে যুবকরা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তার ছবি ফটোশপের মাধ্যমে এডিটিং করে নগ্নভাবে ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে পালিয়ে যায়।

গতোকাল বুধবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে মোমিন রোড ইকুইটির বহুতল ভবনের পাশের গলিতে এই ঘটনা ঘটে। প্রকাশ্যে একজন কিশোরীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার সময় এলাকার লোকজন দেখতে পেয়ে সাংবাদিকদের খবর দিলে সাংবাদিক এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে বখাটে যুবকরা দ্রুত পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালখান শরীফ কলোনী এলাকার সজীব ও অন্তু’র সাথে ফেসবুকের মাধ্যমে ঐ কিশোরীর পরিচয়। এই সূত্র ধরেই গতকাল বিকালে অন্তু ও সজীব তাকে ফোনে ডেকে এনে গলির ভিতরে একটি কক্ষে নিয়ে যায়। এ সময় তাদের সাথে ছবি তুলতে বললে মেয়েটি রাজি না হওয়ায় সজীব ও অন্তু তাকে চর-থাপ্পড় মারতে থাকে। এসময় তাদের আরো ৩-৪ জন সাঙ্গ-পাঙ্গ এসে অন্তু ও সজীবের চর-থাপ্পড়ের ভিডিও করতে থাকে।

এ সময় মেয়েটি কান্নাকাটি শুরু করে দেয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে এবং তার মা-বাবাকে ফোন করে এনে থানায় নিয়ে যায়।

মেয়েটি জানান, তার ফেসবুক একাউন্ট হ্যাক করেছে অন্তু ও সজীব।

এই ব্যাপারে মেয়েটির মা জানান, তার মেয়ে এবার কাজেম আলী স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তাদের গ্রামের বাড়ি চকরিয়ায়। তারা থানা থেকে চলে এসেছে। মেয়ের সম্মান এবং বখাটেদের ভয়ে মামলা করেননি বলে তিনি জানান। এছাড়া তিনি এমন ফেসবুক বন্ধু থেকে সাবধান হতে সকলকে সতর্ক করেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নগরীকে আলোকিত করার লক্ষে কানাডার সোলার ভ্যাটেজ কোম্পানীর সাথে মেয়রের বৈঠক... শনিবার, ০২ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম : সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এর সাথে সাক্ষাত করেছে কানাডার সোলার ভ্যাটেজ কোম্...
সোহেল হত্যার বিচার ও উপাচার্যকে নিয়ে মিথ্যাচার বন্ধের দাবীতে প্রিমিয়ারের শিক্ষার্থীদের মানববন্ধন... শুক্রবার, ০১ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম মিথুন বিশ্বাস, চট্রগ্রাম : গত ২৯ শে মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ ব্যবসা প্রশাসন অনু...
‘নিজ গ্রুপের অন্তর্কোন্দলেই সোহেল খু’, প্রকাশিত সংবাদের প্রতিবাদ... প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট : ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার  ১৭:২৬ ঘণ্টা চট্টগ্রাম : গত বুধবার  (৩০ মার্চ...
মানুষের ভোগান্তি কমাতে চায় সেবার মানসিকতায়... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম আপডেট :  ০১ এপ্রিল ২০১৬    শুক্রবার   ১৭:২৯ ঘণ্টা চট্টগ্রাম ঃ চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন...
সিইউজে নির্বাচনে সভাপতি রিয়াজ এবং সম্পাদক মো: আলী নির্বাচিত... সিটিজিবার্তা২৪ডটকম রিয়াজ হায়দার চৌধুরী ও মোঃ আলী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নির্বাচনে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির...



Leave a Reply