বৃহস্পতিবার ,২৯ অক্টোবর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
বিশেষ প্রতিবেদন : ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন বিএনপি নেতা সাবেক কমিশনার এম এ কাইয়ুম বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।গতকাল বুধবার পূর্ব লন্ডনের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তিনি।
তাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে এম এ কাইয়ুম বলেন, গত ১১ দিন ধরে লন্ডনে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের সাথে নিয়মিত যোগাযোগ থাকলেও লন্ডনে অবস্থানের বিষয়টি তিনি গোপন রাখার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
আগামীতে অন্য কোনো দেশে তার আশ্রয় নেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান কাইয়ূম। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাভেলা সিজার হত্যাকাণ্ডে অন্যতম সন্দেহভাজন হিসেবে এই বিএনপি নেতার নাম গতকাল প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে জানান।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল