বৃহস্পতিবার,২৯ অক্টোবর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
ডেস্ক রিপোর্ট : মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেফতার নেত্রকোনার আহম্মদ আলী মারা গেছেন। বুধবার রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বুধবার রাত সাড়ে নয়টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে পুলিশ তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। এরপর তার অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে রাত বারোটার দিকে যে মারা যায়। ঘটনাস্থলে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
এর আগে, ২০১৩ সালে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলায় দায়ের করা হয়। চলতি বছরের বারো আগস্ট তাকে নেত্রকোনা থেকে গ্রেফতার করা হয়।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল