বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
চট্টগ্রাম : নগরীর খুলশী থানার অলংকার মোড় এলাকায় ইমরান হোসেন (৩৫) নামে এক ভুয়া দন্ত-চিকিৎসককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনাত মোর্শেদ জানান , ‘ইমরান হোসেন নিজেকে একজন দন্ত-চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে অলংকার এলাকায় একটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ‘ইমরান ডেন্টাল সার্জারি’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। অথচ এ বিষয়ে তার কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা ও সনদ নেই। যে কারনে রোগীরা প্রতারণা ও ভোগান্তির শিকার হচ্ছিলেন।’
তিনি আরো জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২৮ (৩) ধারা ভঙ্গের অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইমরান হোসেনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল