দুবাইয়ে এক অনুষ্ঠানে একটি প্রশ্নের উত্তরে কপিল বলেন, “আমাকে কেউ ভুল বুঝবেন না। তবে আমার ধারণা, কী ভাবে দু’শো বা তিনশো রানের ইনিংস খেলতে হয়, শচিন তা জানতেন না। ব্যাকরণ গত ভাবে শচিন হয়ত বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার, কিন্তু তিনি কোনও ভাবেই ধ্বংসাত্মক ক্রিকেটার নন।” তাঁর আরও দাবি, মুম্বইয়ের ক্রিকেটারদের সঙ্গে বেশি সময় না কাটিয়ে যদি ভিভ রিচার্ডসের সঙ্গে সচিন কিছুটা সময় কাটাতেন, তা হলে তাঁর আরও উন্নতি হত। এ প্রসঙ্গে বীরেন্দ্র সহবাগের প্রসঙ্গ টেনে কপিল বলেন, “আমি যদি ওকে পরামর্শ দিতাম, তা হলে বলতাম, যাও, মাঠে গিয়ে শেবাগের মতো বিপক্ষকে ধ্বংস করো।”

দুবাইয়ের ওই অনুষ্ঠানে হাজির ছিলেন শেন ওয়ার্ন, ইয়ান বোথাম এবং ওয়াসিম আকরাম। সচিনের প্রশংসা করে ওয়ার্ন বলেন, “য়ে কোনও বোলারকে আক্রমণ করার ক্ষমতা ছিল শচিনের। আর যার নামের পাশে ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির পরিসংখ্যান আছে, তাঁকে সেরা বলতে কোনও আপত্তি নেই। আমার ২০ বছরের খেলার জীবনে শচিনই সেরা ব্যাটসম্যান।”