শুক্রবার, ৩০ অক্টোবর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
নিউজ ডেস্ক : দুই বছরের মধ্যে সব মামলা নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ বিষয়ে ইতোমধ্যেই বিচারকদের নির্দেশনা দেয়া হয়েছে।
মঙ্গলবার পূর্ব লন্ডনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
২০০৫ সালের আগে করা সব মামলা এ বছরের মধ্যেই শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে দায়ের করা মামলাগুলো ২০১৬ সালের মধ্যে নিষ্পত্তি করা হবে বলেও জানান তিনি।
দীর্ঘদিন ধরে চলা মামলাগুলো সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান প্রধান বিচারপতি। মামলার তারিখ নিয়ে বিভ্রান্তি দূর করতে পহেলা নভেম্বর থেকে উচ্চ আদালতের সব কার্যক্রমের তথ্য অনলাইনে পাওয়া যাবে বলে জানান প্রধান বিচারপতি।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
নির্ভরযোগ্য সংবাদপোর্টাল