Saturday,04 Nov 2017
Ctgbarta24.com
সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুক্রবার এক শোক বার্তায় তিনি আবদুর রহমান বিশ্বাসের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী আবদুর রহমান বিশ্বাস ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারের সময় রাষ্ট্রপতি হন। ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ওই দায়িত্ব পালন করেন।
শুক্রবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আবদুর রহমান বিশ্বাস বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।









