আমরা যেই অস্থির সময় পারি দিচ্ছি সেখানে গরীব অসহায় এর পাশে দাড়ানো মানুষের সংখ্যা খুবই কম।এর মধ্যে ব্যাতিক্রম হচ্ছেন তাসনুভা সাবরিন। তাসনুভা তার অফিস এবং সংসার এর পরেও কাজ করেন পথ শিশু এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য।
এই কাজের জন্য সময় তিনি বের করে নেন তার প্রতিদিনকার রুটিন থেকেই। তিনি বলেন প্রতিটা মানুষের উচিত সাধ্যমত সাহায্য করা।কারন এরা আমাদের সমাজের অংশ, এদের বাদ দিয়ে আমরা কখনোই ভাল থাকতে পারবনা।এই দায়িত্ববোধ থেকেই কাজ করি।
পরিবার থেকে অনুপ্রেরনা পান কিনা বলতে যেয়ে আমরা জানতে পারি, অন্যান্য পরিবার এ যেখানে বৌ এবং শাশুড়ির নানা ঝামেলার কথা শুনা যায়, তাসনুভার এই কার্যক্রম এর সাথী তার শাশুড়ি মা দিল আফরোজা ফাতেমা। তাসনুভা এবং তিনি মিলে করে যাচ্ছেন এভাবেই মানুষের সেবা। এর মাধ্যমে সমাজ যেমন উপকৃত হচ্ছে , তেমনি পারিবারিক বন্ধন হচ্ছে সুদৃঢ়.
প্রতিটি পরিবার হোক তাসনুভা এবং দিল আফরোজার পরিবার এর মতন।অনেক অনেক শুভ কামনা এই পরিবার এর জন্য।








