‘এই পুরস্কার জেতা অসাধারণ, সত্যি বিশ্বাস হচ্ছে না’: বব ডিলন

বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

রোববার, ৩০ অক্টোবর ২০১৬

‘এই পুরস্কার জেতা অসাধারণ, সত্যি বিশ্বাস হচ্ছে না': বব ডিলন

বব ডিলন

কতো জল্পনাকল্পনাই না হলো। আমেরিকান গায়ক-গীতিকার বব ডিলান সাহিত্যে নোবেল পুরস্কার গ্রহণ করবেন কি-না তা নিয়ে চায়ের কাপে ঝড় উঠেছিলো। কারণ এ নিয়ে এতোদিন টু শব্দটিও করেননি তিনি।

অবশেষে সুইডিশ অ্যাকাডেমিকে ৭৫ বছর বয়সী এই শিল্পী জানালেন, আগামী ১০ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে গিয়ে পুরস্কারটি গ্রহণ করবেন।

গত ১৩ অক্টোবর সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী হিসেবে বব ডিলানের নাম ঘোষণা করা হয়। আমেরিকার সংগীত ঐতিহ্যে নতুন কাব্যিক অভিব্যক্তি সৃষ্টির জন্য তাকে এ স্বীকৃতি দেওয়া হচ্ছে।

কিন্তু সুইডিশ অ্যাকাডেমি অনেক চেষ্টা করেও প্রচারবিমুখ ডিলানের কাছ থেকে কোনো সাড়া পাচ্ছিলেন না। এ কারণে তার নোবেল পুরস্কারের আট মিলিয়ন ক্রাউন (৯ লাখ মার্কিন ডলার) নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিলো।

আয়োজকদের একজন মন্তব্য করেন, এই নিরবতা ‘অভদ্রতা ও ঔদ্ধত্যপূর্ণ।’

শেষ পর্যন্ত মুখ খুলেছেন ডিলান। নোবেল ফাউন্ডেশন শুক্রবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে উল্লেখ করেছে, চলতি সপ্তাহে সুইডিশ অ্যাকাডেমির পারমানেন্ট সেক্রেটারি সারা ডেনিয়াসকে পুরস্কারটি গ্রহণ করবেন বলে জানান তিনি।

তার কথায়, ‘নোবেল পুরস্কার পাওয়া খবর আমাকে হতবাক করে দিয়েছে! এই সম্মান আমার জন্য বড় প্রাপ্তি।’

এদিকে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে বব ডিলান জানান, সম্ভব হলে নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে চেষ্টা করবেন।

তার ভাষ্য, ‘এই পুরস্কার অসাধারণ, অবিশ্বাস্য। সত্যি বিশ্বাস হচ্ছে না। এমন কিছু পাওয়ার স্বপ্ন কেইবা দেখে বলুন?’

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.