Wednesday,24 May 2017
Ctgbarta24.com: কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সুষ্ঠ ব্যবহার ও সংস্কার-সমাধান এবং রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচী।
আজ বুধবার সকালে পলিটেকনিক ইনষ্টিটউিটের কম্পিউটার ল্যাবে পাঁচদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।
পরে এ উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় সংশ্লিষ্টদের ল্যাবগুলোকে সুষ্ঠভাবে পরিচালনার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীসহ বিজ্ঞান ক্লাবের সদস্যরা যাতে নিয়মিতভাবে কম্পিউটার ল্যাব ব্যবহার করতে পারে সে লক্ষ্যে সম্মানিত শিক্ষকদের দেখ-ভাল করার অনুরোধ করেন। এছাড়া তিনি এই প্রশিক্ষনে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট প্রশিক্ষনার্থীদের পরামর্শ প্রদান করেন।
পলিটেকনিক ইনিষ্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা শিক্ষা কর্মকর্তা মো: ছালেহ উদ্দীন চৌধুরীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। প্রতিটি ব্যাচ পাঁচদিন এবং ৩০ জন প্রশিক্ষনার্থীদের অংশগ্রহণে মোট ৪টি ব্যাচে সর্বমোট ২০দিন এবং ১২০জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট শিক্ষকদের এই প্রশিক্ষণ দেয়া হবে।



