সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
Published: 2016-07-02 01:59:20 AM BdST
আইএস কমান্ডো হামলাঢাকার অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস, এমন খবর দিয়েছে সাইট ইন্টিলিজেন্স।
শুক্রবার টুইটারে দেওয়া এক পোস্টে এ খবর জানিয়েছেন সাইট ইন্টিলিজেন্স গ্রুপের প্রধান রিতা কাৎজ।
তিনি জানান, ঢাকায় বিদেশিদের পদচারণা রয়েছে এমন একটি রেস্টুরেন্টে হামলার দায় স্বীকার করেছে আইএস।
আইএসের বার্তা সংস্থা আমাক এজেন্সি দাবি করেছে, তাদের কমান্ডোরা এ হামলা চালিয়েছে।
আইসের দায় স্বীকারএ হামলায় এরইমধ্যে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। জিম্মি অবস্থায় রয়েছেন ২০ বিদেশিসহ অনেকে।
র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ সাংবাদিকদের বলেছেন, স্প্যানিশ ওই রেস্তোরাঁর ভেতর যারা আছেন তাদের জীবনের নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ।
যারা বিপথগামী লোকজন ভেতরে অবস্থান নিয়েছে, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলতে চাই।










