Saturday,05 January 2019
ctgbarta24.com
আর করিম: কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কিভাবে তারা গুলিবিদ্ধ হলেন সে বিষয়ে জানা যায়নি।
শনিবার (০৫ জানুয়ারি ) টেকনাফের সমুদ্র সৈকত এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন,উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা মৃত কাশিমের ছেলে খাইরুল আমিন (৩৫),একই ক্যাম্পের হাজীর ছেলে আব্দুল্লাহ (৪০)।
জানা যায়, তিন বছর আগে রোহিঙ্গা যুবক আবদুল্লাহ (৪০) বাংলাদেশে আসেন। প্রথমে নয়াবাজার এলাকায় বসবাস করলেও পরে উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে পরিবার নিয়ে থাকেন।কিছুদিন রাতের প্রহরী হিসেবে কাজ করেন এক এনজিও সংস্থায়।পরে জড়িয়ে যান ইয়াবা ব্যবসায়।জিরো পয়েনট দিয়ে মায়ানমার থেকে ইয়াবা চালান বাংলাদেশে প্রবেশ করিয়ে পৌছে দিতেন নিজস্ব ডিলারদের হাতে। আর তার এ ব্যবসায় সহযোগী হিসেবে ছিলেন নিহত আরেক রোহিঙ্গা যুবক খাইরুল আমিন (৩৫)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)প্রদীপ কুমার দাশ জানান, সকালে স্থানীয় লোকজন মিঠাপানির ছড়া এলাকায় গুলিবিদ্ধ দুটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে বলে জানান তিনি।




