চট্টগ্রামে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটলেন মহিউদ্দিন-নাছির

বুধবার, ৪ জানুয়ারি ২০১৭

সিটিজিবার্তা২৪ডটকম

মাহামুদুল হাসান রাকিব,চট্টগ্রামঃ মহানগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতাকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটেছেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি।

বুধবার (০৪ জানুয়ারি) সকালে নগরীর শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করে নগর ছাত্রলীগ।

এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের মারামারি খুনোখুনি না করার আহবান জানিয়ে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, আপনারা একে অপরকে বন্ধু বানান, বুকে জড়িয়ে ধরেন। কিন্তু মারামারি খুনোখুনি করবেন না।

ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি নীতিবান আদর্শবান হওয়ার আহবান জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, নীতি আদর্শের মাধ্যমে ছাত্রলীগের প্রতিটি কর্মীকে দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে হবে।

এতে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সঞ্চলনা করেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *