বুধবার,১৯ জুলাই ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
আদিল কবির, চট্রগ্রাম : চট্রগ্রামে হুইলচেয়ার ক্রিকেট এসোসিয়েশন অব বাংলাদেশ এর সহযোগিতায় প্রথম বারের মত শুরু হলো প্রতিবন্ধীদের নিয়ে হুইল চেয়ার ক্রিকেট অনুশীলন। একঝাক ক্রিকেট প্রেমী তরুন প্রতিবন্ধীদের নিয়ে শুরু হলো চট্রগ্রাম হুইলচেয়ার ক্রিকেট ক্লাব।
এই ক্লাবের মাধ্যমে চট্রগ্রামের প্রতিবন্ধীদের ক্রিকেট প্রশিক্ষণ ও ক্রিকেট টুর্নামেন্ট খেলার ব্যবস্থা করা হয়েছে। তাই চট্রগ্রামে হুইলচেয়ার ক্রিকেট কে জনপ্রিয় ও গতিশীল করতে কুইক এনার্জির সিইও, সাবেক প্রথম শ্রেনীত ক্রিকেটার কায়সার চৌধুরীকে আহবায়ক ও ক্রীড়া সংগঠক আদিল কবির কে সদস্য সচিব করে চট্রগ্রাম হুইলচেয়ার ক্রিকেট ক্লাবের ৯ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, প্রথম শ্রেনীর ক্রিকেটার রাহাত হাসান (যুগ্ম আহবায়ক),প্রতিবন্ধী সংগঠন বি-স্ক্যান এর পরিচালক সাবরিনা সুলতান (যুগ্ম আহবায়ক) ক্রীড়া সংগঠক ডাঃ মিজানুর রহমান দূর্জয়(যুগ্ম আহবায়ক) , ক্রীড়া সংগঠক ফয়সাল মোহাম্মদ ইব্রাহিম(যুগ্ম আহবায়ক), সদস্য হিসেবে আছেন মাইনুদ্দীন খান রিপন,রাসিফ উদ্দিন,মোহাম্মদ আহাদ খান,মোঃ মোর্শেদ,সেলিম উদ্দিন।









