মাদক ও জঙ্গী মুক্ত সমাজ গঠনে তরুন ও যুব সমাজকে এগিয়ে আসতে হবে

Sunday, 05 Nov 2017

Ctgbarta24.com

 

চট্রগ্রাম ঃ ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক মোঃ জহুরুল আলম জসিম বলেছেন, মাদক ও জঙ্গী মুক্ত সমাজ গঠনে এলাকার তরূণ ও যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এলাকার সামাজিক উন্নয়নের লক্ষে এলাকার তরূণ ও যুব সমাজকে পড়ালেখার পাশাপাশি সামাজিক কর্মকান্ড, খেলাধুলায় ও মানবকল্যাণ মূলক কাজে উৎসাহ প্রদান করতে হবে। তবেই একটি বসবাস যোগ্য আবাসিক এলাকা গড়ে উঠবে।

বিকাল ৪টায় কৈবল্যধাম আবাসিক এলাকায় কোয়র্ড এইচ ব্লক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২য় বারের মত আয়োজিত এ কে এম আবিউল হক স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আনিস চৌঃ রাজনের পরিচালনায় ও শামীম আহমেদ সুমনের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাংক্রিতিক বিষয়ক সম্পাদক শ্রী সপন দাশ গুপ্ত, আওয়ামীলীগ নেতা আবুল খায়ের বি ব্লক সমাজ কল্যান পরিষদের সভাপতি মোঃ ইকবাল, সি ব্লক সমাজ কল্যান পরিষদের সাধারন সম্পাদক সার্জেন ফারুক, জি ব্লক সমাজ কল্যান পরিষদের সাধারন সম্পাদক জাফর ইকবাল শিপন, এইচ ব্লক সমাজ কল্যান পরিষদের ফারুক, সামজ সেবক আব্দুল মান্নান রাসেল মোশারফ হোসেন শওকত, ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল আহম্মেদ সরকার, আনোয়ারুল আজিম, বেলাল উদ্দিন জুয়েল, ছাত্রলীগ নেতা মোঃ মোস্তাফিজুর রহমান রোকন, এমরান আহম্মেদ সাজিদ, টুনামেন্ট পরিচালনা পরিষদের পক্ষে ইমতেয়াজ চৌধুরী শাকিল মোঃ রিমন চৌধুরী, সাইফুল আজম, মহসীন হোসেন, নাজমুল হক, আকাশ, জুবায়ের, আরমান প্রমুখ। টুনামের্ন্টে মোট ১৬টি দল অংশ গ্রহন করে। উৎদ্ভোনী খেলায় আল-হেরা একাদশ এভারগ্রীন ফ্রেন্ডস ক্লাবকে ৫ উইকেটে পরাজিত করে। আম্পায়ারের দায়িত্ব পালন করেন জামাল।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image