রোববার,১৩ আগস্ট ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
জসিম মাহমুদ, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে ২ বিজিবির সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
আজ রোববার ভোরে পৌরসভার নাইট্যং পাড়ার বরফ কল সংলগ্ন এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল এসএম আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চত করেন।
তিনি বলেন, টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার বরফ কল এলাকা দিয়ে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে রোববার ভোরে টেকনাফ বিওপির বিজিবির একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পাচারকারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তা থেকে এক লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার দাম তিন কোটি টাকা।
উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ান সদর দফতরে জমা রাখা হয়েছে, যা পরে উধ্বর্তন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।






