Tuesday,24 April 2018
ctgbarta24.com
জেড করিম, টেকনাফ : কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া শরনার্থী ক্যাম্প থেকে অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এসময় ২ রাউন্ড গুলি ভর্তি ২ টি সচল এল জি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ এপ্রিল ) ভোর ৪.৪৫ মিনিটে ব্রিক ফিল্ডের উত্তর – পশ্চিম কোনে ইটের নিচ থেকে গুলিসহ অস্ত্রটি উদ্ধার করা হয়।
আটক ডাকাত জায়েদ আলম (৩০) MRC# ৬০১৭৭ শেডের উলা মিয়ার ছেলে।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, ডাকাত জায়েদ কে আটকের পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে নয়াপড়া শরনার্থী ক্যাম্পের পাশে ই বি সি ব্রিক ফিল্ডে অস্ত্র গুলি থাকার কথা স্বীকার করে। পরিদর্শক (অপস) রাজু আহাম্মদ খোকন, উপ-পরিদর্শনক (এসআই) সাইদুল ইসলাম,উপ-পরিদর্শক (এসআই ) রাজীব পোদ্দারসহ পুলিশের একটি দল এসব অস্ত্র উদ্ধার করেন।
এ পুলিশ কর্মকর্তা জানান, ডাকাত জায়েদ আলম জানিয়েছে ডাকাতি করার উদ্দেশ্যে সে উল্লেখিত অস্ত্র গুলি সেখানে লুকিয়ে রেখেছিল।
আটক ডাকাত জায়েদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি মামলা সহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানান ওসি।





