Sunday,30 December 2018
ctgbarta24.com
আজ (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন করে নির্বাচনের দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
সন্ধ্যায় বেইলি রোডে এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, “আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি।”
তিনি নির্বাচন কমিশনের কাছে এই নির্বাচন বাতিল করার দাবি জানান।




