প্রতিবন্ধীদের উপহাস করলেন ‘মীরাক্কেল মীর’

৭ অক্টোবর, ২০১৬,  প্রকাশ : ১৮: ৪৪

প্রতিবন্ধীদের উপহাস করলেন ‘মীরাক্কেল মীর’

সিটিজিবার্তা২৪ডটকম, কাজী রুমেল : সমগ্র পৃথিবীর শারীরিক প্রতিবন্ধীদের উপহাস করলেন ওপার বাংলা এপার বাংলায় সমান জনপ্রিয় উপস্থাপক “মীর” !!

“কথায় আছে”

ঢুলি ঢোল না পেলে, পেট বাজায়৷ চোর- চুরি না করতে পারলে নিজের ঘরের জিনিসই লুকিয়ে রাখে। মানুষ অভ্যাসের দাস এমনই শুনেছি ৷ আর দেখছি ও বাস্তবতায়। কথায় মানুষকে আনন্দ দেয়াই মীর এর কাজ ৷

সমাজের বিভিন্ন অসঙ্গতি কথার বেড়াজালে বন্দী করে কৌতুক বানানোই তার কাজ৷ সে যেমন পারে মানুষকে হাসাতে তেমনিই অনেক ছোট একটি বিষয়কে তাৎক্ষণিক নয়ন ভেজানো শব্দের ব্যবহার করে কাঁদাতে  পারে মানুষকে। এই সবই তার এখন অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু মানব জীবনের সব বিষয়ই কি কৌতুক ???

ভিক্ষাবৃত্তি অন্যায় কিন্তু এই পৃথিবীতে চোখে পড়ার মতো একটি অংশ মানুষ এই পেশায় জড়িত৷ সবাই কি শখ করেই এই পেশায় ? বাস্তবতা তা বলে না৷ অনেকের বাস্তবতা ভিন্ন এটা মীর নিজেও অবগত৷

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মীরাক্কেল খ্যাত মীর তার  “মীরাক্কেল” পেইজে একটি ছবি পোস্ট করে স্টেটাস পোস্ট করে যেখানে তিনি লিখেছেন –

(পুজোর বোনাস দেয়নি রেদিও মিরচির অফিস থেকে, বউ বাচ্চার জন্য কিছু কিনতেও পারিনি। তাই সকাল সকাল দেখি কিছু ইনকাম করা জায়নাকি…)

হতে পারে কোন চিত্রনাট্যের চিত্রায়ন কিন্তু তার লেখা আর মেকআপ গেটআপ একজন শারীরিক প্রতিবন্ধীকে উপহাস ছাড়া আর কিছুই নয়৷ তার এই পোস্ট সামাজিক গণ মাধ্যমে ঝড় তুলেছে বলা যাবে না কিন্তু অনেক প্রতিবন্ধীদের মনে ঝড় তুলেছে এটা নিশ্চিত।

জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা জোড়াতালি দিয়ে নাটক, সিনেমা, কৌতুক হয় কিন্তু একজন প্রতিবন্ধীর জীবনের প্রতিবন্ধকতা দূর হয় না এটা মীর’রা ভুলে যায় মীরেরা উপহাস করে কিন্তু প্রতিবন্ধীদের বাস্তবতা প্রতিবন্ধীদের কুঁড়ে খায়।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.