মাদক বিরোধী অভিযানে মাদকসহ আটক ২৭

Monday, 01 Jan 2018

Ctgbarta24.com

ফাইল ছবি।

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকরে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ২৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটনপুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা  মাদক ব্যবসা ও সেবনের অপরাধে অভিযুক্ত।

এ সময় তাদের হেফাজত থেকে ২৩,৭৫৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ১০০ গ্রাম ৫১পুরিয়া গাঁজা, ৭০ গ্রাম হেরোইন, ২৯০৮ ক্যান বিয়ার, ৫৬ বোতল ১০ লিটার বিদেশী মদ, ১২৮৯ বোতল দেশী মদ ও ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

৩১ডিসেম্বর, ২০১৭ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানাএলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিএমপি

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image