এই মাত্র:

রামুতে বাস-মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Sunday,12 Nov 2017

Ctgbarta24.com

খালেদ হোসেন টাপু,রামু : কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা গুচ্ছগ্রামের সামনে মহাসড়কে সিলাইন যাত্রীবাহি বাস-মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহীর ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন, ঈদগাঁও কলেজ গেইট এলাকার সব্বির আহমদের ছেলে শফিকুল ইসরাম (২০), সদর উপজেলার পূর্বখালী পূর্ব ইছাখালী মোঃ সিরাজ মিয়ার ছেলে মহিউদ্দন চৌধুরী (২১) ও ঈদগাঁও জালাবাদ পালাকাটার হাসান প্রকাশ আবিদ (২২)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ (১২ নভেম্বর ) রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের গুচ্ছগ্রামের সামনে মহাসড়কে ঈদগাঁও মুখি কক্সবাজার ছ ১১- ০১২০ সি লাইন বাস এবং কক্সবাজারমুখী মটর সাাইকেল নং ১১ -১৯৫০ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। অপরজন কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

রামু হাইওয়ে থানার ওসি মোজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image