রোহিঙ্গাদের জন্য আরো চার হাজার একর জমি অধিগ্রহণের প্রস্তাব

Wednesday,04 Oct 2017

Ctgbarta24.com

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মিয়ানমারে নিপীড়িত হয়ে এদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশে সরকার, বিভিন্ন সংস্থা এবং জনগণ যেভাবে দাঁড়িয়েছে তা বিশ্ববাসীর জন্য নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। ইতোমধ্যে তাদের জন্য দু’হাজার একর জমি অধিগ্রহণ হয়েছে। কিন্তু তা এতো লোকের জন্য অপ্রতুল। তাই আরও চার হাজার একর জমির জন্য আবেদন করা হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) কক্সবাজার সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ ও তাদের পুনর্বাসন সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রী জানান, একসঙ্গে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী এসে আশ্রয় নিয়েছে। তবুও তাদের ত্রাণ বিতরণে কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। সবকিছু সুশৃঙ্খলভাবে চলছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

মন্ত্রী জানান, ইতোমধ্যে রোহিঙ্গাদের জন্য দুই হাজার একর জমি অধিগ্রহণ করা হয়েছে। তবে এই জায়গায় তাদের স্থান সংকুলান হবে না। এজন্য আরও চার হাজার একর জমি অধিগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, কক্সবাজারের মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী ও অতিরিক্ত সচিব নাসরিন আকতার।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image