এই মাত্র:

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে একমত মিয়ানমার

Tuesday,24 Oct 2017

Ctgbarta24.com

মিয়ানমারে সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার একমত হয়েছ।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতিগত নিধনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরত পাঠানো এবং এই ঘটনার পুনরাবৃত্তি রোধে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আলোচনার জন্য সোমবার মিয়ানমার সফরে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বাধীন ১২ সদস্যের প্রতিনিধি দল।

শরীফ মাহমুদ অপু জানান, মঙ্গলবার বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদল। বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা ছাড়াও দুই দেশের মধ্যে সীমান্ত যোগাযোগ অফিস স্থাপন এবং নিরাপত্তা সহযোগিতা ও সংলাপ বিষয়ে দুটি সমঝোতা স্মারক সাক্ষর হয়।

বুধবার মিয়ানমারের নেত্রী অংসান সু চি’র সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশের প্রতিনিধিদল। ওই বেঠকের পর রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের মনোভাব আরও পরিষ্কার হওয়া যাবে বলেও ধারণা করা হচ্ছে।

মিয়ানমার সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলে আছেন আইজিপি এ কে এম শহীদুল হক, স্বরাষ্ট্রসচিব (জননিরাপত্তা বিভাগ) মোস্তাফা কামাল উদ্দীন, সচিব (সুরক্ষা সেবা বিভাগ) ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) শামছুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হারুনুর রশীদ বিশ্বাস, উপসচিব আবু হেনা মোস্তফা জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশনস্‌ ও ইন্টেলিজেন্স) ডিআইজি সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image