BREAKING NEWS
Search

সীতাকুন্ডে ১২ লাখ টাকার অবৈধ কাঠ বোঝাই ট্রাক আটক

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

সীতাকুন্ডে ১২ লাখ টাকার অবৈধ কাঠ বোঝাই ট্রাক আটক

সীতাকুন্ডে ১২ লাখ টাকার অবৈধ কাঠ বোঝাই ট্রাক আটক।

চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মুল্যের অবৈধ কাঠ বোঝাই একটি ট্রাক আটক করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিশেষ টহল বাহিনী।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা আ ন ম আবদুল ওয়াদুদের নির্দেশে বিশেষ টহল বাহিনীর ওসি রেজাউল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে এই কাঠ আটক করা হয়।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিশেষ টহল বাহিনীর অফিসার ইনচার্জ রেজাউল আলম সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম কে বলেন, গোপনসূত্রে খবর পেয়ে প্রায় ১০ কিলোমিটার ধাওয়া করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড এলাকা থেকে একটি কাঠ বোঝাই হিনো ট্রাক (নং- চট্টমেট্রো-ট- ১১ ৩৭৪৩) আটক করা হয়।

পরে ট্রাকটি তল্লাসী করে প্রায় ৫৫০ ঘনফুট গর্জন, চাঁপালিশ ও কড়ই প্রজাতির অবৈধ কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মুল্য প্রায় ১২ লাখ টাকা।

পরে অবৈধ কাঠসহ ট্রাকটি উত্তর বন বিভাগের হেফাজতে জব্দ করে বিভাগীয় বন মামলা দায়ের করা হয়েছে। অভিযনে আরও অংশ নেন জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, মোস্তফা কামাল।

চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা আ ন ম আবদুল ওয়াদুদ সিটিজিবার্তা’কে বলেন, অবৈধ কাঠ পাচার বন্ধে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে গত এক মাসে প্রায় কোটি টাকা মুল্যের কাঠ আটক করা হয়। চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে বিভাগীয় বন কর্মকর্তা জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image