অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সঠিক তদন্ত চান ডঃ কামাল হোসেন

গাজীপুর প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম

রোববার, ১১ সেপ্টেম্বর ২০১৬

kamal-hossen-gazipur
আতিকুর রহমান: গাজীপুরের টঙ্গীতে বয়লার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সঠিক তদন্ত চেয়েছেন গণফেরামের সভাপতি ডঃ কামাল হোসেন।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী বিসিক শিল্প নগরী এলাকা পরিদর্শনে গিয়ে ডঃ কামাল হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, তদন্তে আমরাও ভূমিকা রাখবো। আমরা প্রশ্ন করব, জেরা করে আসল জিনিসটা বের করার চেষ্টা করবো। এজন্য কিন্তু সবাইকে সহযোগিতা করতে হবে। মিল মালিকের বক্তব্য নিতে হবে, যারা বয়লার ইন্সপেক্টর তাদের বক্তব্য নিতে হবে, যারা কাছে থেকে দেখেছে তাদের (শ্রমিকদের) বক্তব্য নিতে হবে।

তিনি আরো বলেন, পত্র-পত্রিকায় টঙ্গীর এ ঘটনা নিয়ে বিভিন্ন কথা উঠেছে। একজন শ্রমিক বলেছে যে কারখানার বয়লার বিস্ফোরণ হয়েছে আবার বয়লার ইন্সপেক্টর বলেছেন গ্যাস পাইপের লিকেজ থেকে ওই অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনা ঘটেছে। তাই রাষ্ট্রীয় পর্যায়ে যারা তদন্ত করছে আমি মনে করি অগ্নিকাণ্ড ও ভবন ধসের পর যারা আহত ও বেঁচে আছে তাদের কাছ থেকেও তথ্য নিতে হবে।

এ সময় তার সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের অ্যাসিস্টেন্ট জেনারেল সেক্রেটারি মোঃ গোলাম কাদের, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভপতি শামীমা নাসরীন উপস্থিত ছিলেন।

ডঃ কামাল হোসেন এর আগে ঘটনাস্থলের পাশে স্থাপিত জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে নিখোঁজ শ্রমিকদের তালিকা ও তাদের স্বজনদের খোঁজ-খবর নেন।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.